খালি গায়ে ছেলেদের সঙ্গে পুল-পার্টিতে হৃতিক, ২৫ বছর আগের স্মৃতি হাতড়ে কী লিখলেন?

বিয়ের অনুষ্ঠান মিটতেই ছেলেদের সঙ্গে বেরিয়ে পড়েছেন নায়ক। আর সেখানে থেকে ছুটি কাটানোর একাধিক ছবি পোস্ট করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাতে আর মাত্র একদিন! ২০২৫ সালকে বিদায় দিয়ে ২০২৬-কে আমন্ত্রণ জানাবে গোটা পৃথিবী। আবারও নতুন সুযোগ, নতুন স্বপ্ন, নতুন আশা দেখতে শুরু করবে প্রজন্ম। তবে নতুন বছর এলেও, এটি ঘুরতে যাওয়ার মরসুম। অনেকেই ক্রিসমাসে বেরিয়ে পড়েন, নববর্ষ কাটিয়ে একেবারে ভ্রমণ থেকে ফেরেন। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নববর্ষ উদযাপনে মেতেছেন। কেউ দেশে থেকে আবার কেউ বিদেশের মাটিতে থেকে ২০২৬ সালকে আমন্ত্রণ জানাবেন। নববর্ষ উদযাপনের আগে, সুপারস্টার হৃতিক রোশন তাঁর দুই ছেলে হৃহান এবং হৃদানের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন। প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গেলেও ছেলেদের একসঙ্গে লালন-পালন করছেন।

সম্প্রতি ভাইয়ের বিয়ে গিয়েছে অভিনেতার, যেখানে ছেলেদের নিয়ে একই মঞ্চে প্রথমবার নেচেছেন হৃতিক রোশন। আর বিয়ের অনুষ্ঠান মিটতেই ছেলেদের সঙ্গে বেরিয়ে পড়েছেন নায়ক। আর সেখানে থেকে ছুটি কাটানোর একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তবে ছবির কোলাজের সবথেকে আকর্ষণীয় ছবি ছিল, ৫১ বছর বয়সী নায়কের শার্টবিহীন লুক। এই বয়সেও তাঁর অসাধারণ ফিটনেস দেখে হুঁশ হারিয়েছেন ভক্তরা। ছবিগুলিতে অভিনেতার ছেলেদেরও শার্টবিহীন অবস্থায় দেখা গিয়েছে। তাঁরা তাঁদের বাবার সঙ্গে সুইমিং পুল মজা করেছেন। ঠান্ডা যেন তাঁদের হটনেস দেখে পালিয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

ছেলেদের সঙ্গে হৃতিকের এই বন্ধন সকলের নজর কেড়েছে। তবে হৃতিক ছুটিতে থেকেও যোগ ব্যায়াম করতে ভোলেননি। সুন্দর রিসর্টের মাঝে তাঁকে ব্যায়াম করতে দেখা গিয়েছে। ছুটিতে আরাম করার সময়ে হৃতিককে কিছু বই পড়তেও দেখা গিয়েছে। তিনি ছবিগুলির ক্যাপশনে লেখেন, ‘২৫ বছর আগে আমি এই বইয়ের পৃষ্ঠাগুলিতে আন্ডার লাইন করেছিলাম। এখন এটাই পড়ছি।’ এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে হৃতিকের মা পিঙ্কি রোশন লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি আমার ছেলে’। টাইগার শ্রফ লিখেছেন ‘অসাধারণ’ ।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল