নেতা হওয়ার জন্য অধিনায়ক হওয়া জরুরি নয়, বললেন বিরাট

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে হারের পর লাল বলের ক্রিকেটেও নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ দলের অধিনায়কত্ব নিজের ইচ্ছেতেই ছেড়েছিলেন। এরপর বোর্ডের তরফ থেকে ওয়ান ডে দলের ক্যাপ্টেনের আসন থেকেই সরিয়ে দেওযা হয় তাঁকে। বেছে থাকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করার সুযোগ। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে হারের পর লাল বলের ক্রিকেটেও নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। কিন্তু টিম ইন্ডিয়ার এই খ্যাতনামা ক্রিকেটারটি মনে করেন নেতা হওয়ার জন্য অধিনায়ক হওয়া জরুরি নয়।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে বিরাট বলেন, ‘প্রথমে মনে রাখতে হবে যে আমি কী অর্জন করতে চাইছি। আর সবকিছুর একটা নির্দিষ্ট সময় এবং মেয়াদ থাকে। সেই বিষয়ে আপনাকে অবগত থাকতে হবে। একজন ব্যাটসম্যান হিসেবে দলকে আমি আরও অনেক কিছু দিতে পারি। সেটা গর্ব করার মতো বিষয়ও হবে আমার জন্য। আসল বিষয় হল নেতা হওয়ার জন্য অধিনায়ক হতে লাগে না। অধিনায়কত্ব ছাড়ার পর ধোনি যখন দলে খেলত তখন এমন নয় যে সে আমাদের নেতা ছিল না। সে এমনই একজন ছিল যাকে আমরা সমস্ত ইনপুট দিতাম। কারণ, দায়িত্ব কোনওদিনও ফুরিয়ে যায় না’। 

সেই সঙ্গে তিনি আরও জানান যে, ‘আমি আরও একটা বিষয়েও বলতে চাই। সেটা হল সঠিক সময়ে সরে আসাটাও নেতৃত্বের একটা বড় অংশ। এম এস ধোনি দায়িত্ব ছাড়ার পর আমি দলের অধিনায়ক হই। কিন্তু আমি সর্বদা ওকে নিজের অধিনায়ক হিসেবে ভেবেছি’।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার