খালেদার শেষকৃত্যে সামিল হতে ঢাকায় যাচ্ছেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে সামিল হতে ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিদেশ মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামিকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।’ বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরে অর্থা‍ৎ শেখ হাসিনা জমানার অবসানের পরে এই প্রথম ঢাকার মাটিতে পা রাখছেন ভারতের বিদেশ মন্ত্রী। যদিও ঝটিকা সফরে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস কিংবা বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্কর সৌজন্য সাক্ষা‍ৎ করেন কিনা, তাই দেখার।

গত ২৩ নভেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ৩৭ দিন ধরে কার্যত যমে-মানুষে টানাটানি চলছিল। প্রথমে উন্নত চিকি‍ৎসার জন্য লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হলেও শারীরিক অবস্থা বিবেচনা করে পরে সেই সিদ্ধান্ত বদল করা হয়। এভারকেয়ার হাসপাতালে রেখেই চলছিল চিকি‍ৎসা।গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়। লাইফসাপোর্টে রাখা হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালেই চিকি‍ৎসকদের পক্ষ থেকে দেশবাসীকে দুঃসংবাদ শোনানো হয়।

হাসপাতালে ভর্তি থাকাকালীনই শেষ ইচ্ছা হিসাবে চিকি‍ৎসকদের কাছে খালেদা জানিয়েছিলেন, ‘মৃত্যুর পর যেন স্বামী প্রাক্তন রাষ্ট্রপতি জিয়ার সমাধির পাশেই তাঁকে কবর দেওয়া হয়।’ সেই শেষ ইচ্ছা মেনেই বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ওই শেষকৃত্য অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। শুধু প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতা এবং তদারকি সরকারের শীর্ষ কর্তা ও আধিকারিকরাই শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন। খালেদার শেষকৃত্যের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ ও সশস্ত্র নিরাপত্তা রক্ষী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ সংবাদ পেয়েই শোকপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ হাসিনা জমানার অবসানের পরে ঢাকার সঙ্গে নয়াদিল্লির দুরত্ব তৈরি হয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে গিয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর যাতে কোনও বিক্ষোভের মুখে না পড়েন তা নিশ্চিত করার জন্য ঢাকাস্থ ভারতীয় দূতাবাসকে বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন