সেভেন সিস্টার্সে নাশকতার চেষ্টা ব্যর্থ, বাংলাদেশি জঙ্গি সংগঠনের ১১ সহযোগী পাকড়াও অসম পুলিশের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: বর্ষবরণের প্রাক্কালে উত্তর-পূর্ব ভারতে বড় ধরনের নাশকতার ছক ব্যর্থ করে দিল অসম পুলিশ। গতকাল অসম ও ত্রিপুরায় হানা দিয়ে জঙ্গি মডিউল ‘ইমাম মাহমুদ কাফিলা’র (আইএমকে)  ১১ সদস্যকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের মধ্যে ১০ জন অসমের বাসিন্দা ও একজন ত্রিপুরার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহান্ত জানিয়েছেন, ‘কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার অতর্কিতে অভিযান চালানো হয়। বরপেটা, চিরাং, বক্সা ও দরাং ও ত্রিপুরায় বিশেষ অভিযান চালানো হয়। বাংলাদেশে সক্রিয় ভারত বিরোধী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জিহাদি, জামাতুল মুজাহিদিন সহ একাধিক সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে সেভেন সিস্টার্সকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে আপত্তিকর জিনিসও বাজেয়াপ্ত করা হয়েছে।’ যদিও কোনও আগ্নেয়াস্ত্র বা গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে কিনা, তা নিয়ে মুখ খুলতে চাননি গুয়াহাটির পুলিশ কমিশনার।

উল্লেখ্য, গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে নতুন করে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। ক্ষমতায় এসেই হাসিনা জমানায় নিষিদ্ধ একাধিক জঙ্গি সংগটনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে কয়েক হাজার জঙ্গিকে। জেল থেকে মুক্তির পরেই ওই জঙ্গিরা ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রে সামিল হয়েছে।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন