নয়া ট্রেন্ড ‘মাঙ্কি ব্রাঞ্চিং’, সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর, জানেন কেন টক্সিক?

Share:

নিজস্ব প্রতিনিধি:  যত দিন যাচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তত ঠুনকো হচ্ছে। সম্পর্কের সেই গভীরতা আর নেই। এখন তো আবার কথায় কথায় হয় ব্রেক আপ। তবে এখন একটি নতুন ট্রেন্ড এসেছে জেন জি-দের মধ্যে। তা হল ‘মাঙ্কি বাঞ্চিং’। নব্বই দশকের মানুষদের কাছে এটা নতুন । আপনাদের চারপাশে অনেক সময় দেখা যায় কেউ একজন একটি সম্পর্ক থেকে বেরোনোর কিছুদিনের মধ্যেই আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়েছে। অর্থাৎ তার রিলেশনশিপ স্ট্যাটাস কখনোই বদলায় না । ব্রেকআপ হওয়ার আগেই তারা খুঁজে নেয় নতুন সঙ্গীকে। জেন জি দের কাছে এটাই ‘মাঙ্কি বাঞ্চিং’ নামে পরিচিত। অর্থাৎ একজন সঙ্গী থাকাকালীনই অন্য আরেকজনকে খুঁজে নেয়। এটা একটা ডেটিং স্টাইল। তবে এটা অত্যন্ত টক্সিক ব্যাপার।

জেনে নিন মাঙ্কি ব্রাঞ্চিং ডেটিং স্টাইল কি?

আপনারা নিজেদের চারপাশে এমন কিছু মানুষজনকে দেখতে পাবেন যাদের হয়ত ব্রেকআপ হয়ে গিয়েছে। কিন্তু তার এক সপ্তাহের মধ্যে দেখলেন আগের সঙ্গীকে ভুলে নতুন একজন সঙ্গীর সঙ্গে ঘুরছেন। এমন ভাবে তারা ঘোরে দেখে মনে হবে এক সপ্তাহ নয় তাঁদের সম্পর্ক বহু দিনের । এটা দেখে আপনি হয়ত অবাক হতেই পারেন। ভাবতেই পারেন আপনার ব্রেকআপে যেখানে বছরের পর বছর একাই কাটিয়েছেন ভুলতে পারেননি। নিজের এক্স কে সেখানে এক সপ্তাহ যেতে না যেতেই কিভাবে নতুন সম্পর্কে কেউ জড়াতে পারে। কিভাবে এক সপ্তাহের মধ্যে কেউ ভুলে যেতে পারে এতদিনের সম্পর্ক, কাটানো মুহূর্তগুলোকে। এটাই হচ্ছে মাংকি ব্রাঞ্চিং। যেখানে কেউ ব্রেকআপ হওয়ার আগেই তার নতুন সঙ্গী খুজে রাখে। অপেক্ষা করে শুধু ব্রেকআপ হওয়ার।

বাঁদর বা হনুমান যখন এক গাছ থেকে অন্য গাছে লাফায় তখন আগে থেকেই নতুন ডাল হাতে ধরে নেয়। নতুন ডালে হাত দেওয়ার পরে পুরোনো ডাল ছেড়ে দেয়। এই ঘটনার সঙ্গে সাদৃশ্য রেখেই ডেটিং স্টাইলটির নাম দেওয়া হয়েচঝে ‘মাঙ্কি ব্রাঞ্চিং’। অর্থাৎ হনুমান যেমন এক ডাল থেকে অন্য ডালে লাফায় সম্পর্কেও তাই একটি থেকে আরেকটিতে চলে যায়।

কেন টক্সিক মাঙ্কি ব্রাঞ্চিং ?

 একটি সম্পর্কে থাকাকালীন নতুন পার্টনার খোঁজা সম্পূর্ণরূপে সঙ্গীকে ঠকানো। সেই সঙ্গেই নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে  তোলার জন্য  ইচ্ছাকৃত ভাবে ব্রেকআপ করা হয়। তাই  তাই মনোবিদরা বলছেন মাঙ্কি ব্রাঞ্চিং আদতে খুবই টক্সিক।  নতুন মানুষের জন্য পুরোনো সঙ্গীর হাত  ছাড়া একেবারেই ভালো নয়।    এই ধরনের আচরণকে এক কথায় প্রতারণাই বলে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের