অফিসে স্ক্রিনটাইম ৮-১০ ঘণ্টা, দৃষ্টিশক্তি অটুট রাখতে গাজরের উপকারিতা শুনলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন সমস্ত কাজই প্রযুক্তি নির্ভর। অফিসে যারা কাজ করেন তাঁদের সকলকে প্রায় ৮-১০ ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়। সেই সঙ্গে তো রয়েছেই ফোন। সব মিলিয়ে এই করেই হয় চোখের ক্ষতি। কিন্তু ক্ষতি হচ্ছে বলে কাজ তো আর থামিয়ে রাখা যায় না। তাই অফিসে স্ক্রিনটাইম ৮-১০ ঘণ্টা হলেও চোখ কি করে ঠিক রাখবেন সেটা জানাও জরুরি। গাজর খেলে চোখের জ্যোতি বাড়ে। ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তাই এই শীতে বেশি পরিমাণে গাজর খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কি কি উপকার হয় জেনে নিন। কোন পুষ্টি দৃষ্টিশক্তি বাড়ায় জেনে নিন…

ভিটামিন C ও ভিটামিন E: গাজরে থাকা এই দুই পুষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। স্ট্রেস কমায়।  চোখের টিস্যুগুলোকে সুরক্ষিত রাখে এবং বার্ধক্যজনিত চোখের সমস্যা কমায়।

জিঙ্ক: চোখের স্বাস্থ্যের জন্য  জিঙ্ক খুব দরকারী।  এটি লিভার থেকে ভিটামিন এ-কে রেটিনায় পৌঁছতে সাহায্য করে এবং রেটিনাল টিস্যুর গঠন বজায় রাখে। জিঙ্ক কম থাকলে কম আলোতে চোখে কম দেখার সমস্যা হয়।

লিউটিন এবং জিয়াজেনথিন:  এই দুই উপাদান ক্ষতিকারক ব্লু লাইটের হাত থেকে চোখকে সুরক্ষিত রাখে।  যাঁদের স্ক্রিনটাইম  বেশি তাঁদের দেহে এই পুষ্টি থাকা আবশ্যক।

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ড্রাই আইজের সমস্যা দূরে  করে। পাশাপাশি এই উপাদান প্রদাহ প্রতিরোধে সাহায্য করে।

দৃষ্টিশক্তি ভালো রাখতে গাজর ছাড়া আর যা যা খাবার খাবেন…

বিভিন্ন ধরনের শাক, ডিমের কুসুম, ভুট্টা, কুমড়ো। এতে ভিটামিন এ, লিউটিন এবং জিয়াজেনথিন পাওয়া যায়।

লেবুজাতীয় এবং বেরিজাতীয় ফল। এতে ভিটামিন সি পাওয়া যায়।

সামুদ্রিক মাছ, আখরোট, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিড। এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে।

বিভিন্ন ধরনের বাদাম ও বীজ। এতে ভিটামিন ই পাবেন

গোটাশস্য এবং ডাল। এতে জিঙ্ক পাওয়া যায়।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক