খেতে হবে দুর্দান্ত, পৌষ সংক্রান্তির জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন তিলের নাড়ু

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই রয়েছে পৌষ পাবর্ণ বা পৌষ সংক্রান্তি। এই উৎসব দেশজুড়ে নানা নামে পালিত হয়। পাঞ্জাবে লোহরি, তামিলনাড়ুতে পোঙ্গাল, অসমে ভোগালি বিহু উৎসব নামেই পরিচিত। এই সময়ে বাংলার ঘরে ঘরে হয় নানা পিঠেপুলি। সেই সঙ্গেই মকর সংক্রান্তিতে তিল ও গুড় খাওয়ার চল রয়েছে। এটাকে অনেকে শুভ বলে মনে করে। শীতের সময়ে বাজারে দেদারে বিক্রি হয় তিলের নাড়ু । বাজার থেকে না কিনে বাড়িতেই বানাতে পারেন এই নাড়ু। খুবই কম উপকরণে চটপট তৈরি করা যায়। খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। কীভাবে রইল উপায়।

উপকরণ

১৫০ গ্রাম তিল

২০০ গ্রাম আখের গুড়

পরিমাণমতো জল

পদ্ধতি

প্রথমে গ্যাসে শুকনো কড়াই বসিয়ে তাতে তিল ভেজে নিন। আঁচ অবশ্যই কম রাখবেন যাতে তিন পুড়ে না যায়। এতে তেঁতো হয়ে যাবে নাড়ু। তারপর তারপর একটি পাত্রে ঢেলে ঠাণ্ডা করে নিন। তারপর কড়াইতে হাফ কাপ জল ও গুড় দিয়ে ভালো করে জাল দিন। গুড় জাল দেওয়ার সময়ও ক্রমাগত নাড়াচাড়া করুন। এতে পাক ভালো হবে। গুড় গাঢ় হয়ে এলে গ্যাস বন্ধ করে গুড়ের মধ্যে ভেজে রাখা তিল দিয়ে নাড়তে থাকুন। তিল খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর একটা থালায় সামান্য সর্ষে তেল মাখিয়ে তাতে তিল-গুড়ের মিশ্রণটি ঢেলে দিন। গরম অবস্থাতেই নাড়ু পাকিয়ে নিন যেমন নারকেলের নাড়ু হয়। ব্যস তৈরি সংক্রান্তি স্পেশাল তিলের নাড়ু।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য