Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দশ বছর ঈশ্বর প্রার্থনার পর পুত্রসন্তানের জন্ম, পুরসভার বিষাক্ত পানীয় জল খেয়ে ৫ মাসের শিশুর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: ডবল ইঞ্জিন সরকারের রাজ্য মধ্যপ্রদেশ। সেখানে ইন্দোরের পুরসভার নলবাহিত পানীয় জলে বিষক্রিয়া হয়। আর তার জেরে সাতজনের মৃত্যু হয়েছিল। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শতাধিক মানুষজন। এবার এল আরও খারাপ খবর। বছরের শুরুতেই শোকের ছায়া নেমে এল পরিবারে। কারণ মা ঘন দুধে কলের জল মিশিয়েছিলেন। যাতে তা পাতলা হয় এবং শিশুর হজম করতে সহজ হয়। কিন্তু ওই জলে বিষ থাকায় ৫ মাসের আভানের জীবন অকালে চলে গেল। টানা ১০ বছর ঈশ্বরের কাছে প্রার্থনার পর এই পরিবারে ছেলের জন্ম হয়েছিল।

এদিকে দেশের সবচেয়ে পরিষ্কার শহর ইন্দোরের ভাগীরথপুরায় ছড়িয়ে পড়া বিষ জলে মিশে গিয়েছিল। আর তার জেরেই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। এখানে দূষিত জলের কারণে ৫ মাসের নিষ্পাপ আভানের জীবন চলে গেল। যে মা ঘন দুধে জল মিশিয়েছিলেন এটা ভেবে যে, শিশুটি সহজেই তা হজম করতে পারবে। কিন্তু তিনি জানতেন না যে, পৌরসভার কল থেকে আসা জল নিষ্পাপ শিশুটির জন্য বিষে পরিণত করেছে। ভাগীরথপুরার বাসিন্দা সুনীল সাহু জানান যে, তাঁর ৫ মাসের ছেলে আভান কয়েকদিন আগে মারা গিয়েছে। বমি এবং ডায়েরিয়ার লক্ষণ দেখা দিলে তাঁকে একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। কারণ এমন অসুস্থ হয়ে অনেকেই হাসপাতালে এখনও চিকিৎসাধীন। তাই আতঙ্ক তৈরি হয়েছে। এই বিষয়ে সন্তান হারানো বাবা বলেন, ‘‌ডাক্তারের পরামর্শে আমার ছেলেকে বাড়িতে ওষুধ দেওয়া হচ্ছিল। আমরা বাজার থেকে দুধ কিনে তাকে খাওয়াতে শুরু করলাম। যেহেতু দুধ ঘন ছিল তাই আমরা পৌরসভার নলবাহিত কল থেকে আসা জলের সঙ্গে তা মিশিয়ে দিচ্ছিলাম। আর ওই দূষিত পানীয় জলের কারণে আমার ছেলে বমি এবং ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছিল এবং ২৯ ডিসেম্বর মারা যায়। যা মেনে নিতে পারছি না।’‌

এছাড়া সরকারি অফিসাররা জানিয়েছেন যে, গত এক সপ্তাহে ভাগীরথপুরাতে বমি ও ডায়েরিয়ার কারণে ১১০০ জনেরও বেশি মানুষ চিকিৎসাধীন। কোনও না কোনওভাবে বিষ জল পান করে আক্রান্ত হয়েছেন অনেকে। যার মধ্যে প্রায় ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, লিকেজের কারণে নোংরা ড্রেনের জল পানীয় জলের পাইপলাইনে মিশে গিয়েছে। যার জেরে ভাগীরথপুরায় এই রোগ ছড়িয়ে পড়েছে। শহরের ভাগীরথপুরায় দূষিত পানীয় জলের কারণে এখন পর্যন্ত কমপক্ষে ৭ জন প্রাণ হারিয়েছেন এবং ১১০০ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। ইন্দোরের মেয়র পুষ্যমিত্র ভার্গব এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে খবর, দূষিত জল পান করে অসুস্থ হয়ে এক সপ্তাহের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ মাসের একটি শিশু এবং ৬ মহিলা রয়েছেন।

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

হান্টাভাইরাসে ৩ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক আরও ১, ভয়ানক তথ্য বিশ্বস্বাস্থ্য সংস্থার

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?

কেনিয়ায় ভারী বর্ষণ ও ভূমিধসের জেরে ভয়াবহ বিপর্যয়, মৃত ১৮

আইপিএলে ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ নিয়ে কড়া হচ্ছে BCCI, আসছে নতুন নিয়ম

বাকিতে গুটখা না দেওয়ায় পান বিক্রেতাকে নির্মম মারধর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

বক্স অফিসে চাঙ্গা ‘রাজা শিবাজি’, ৪০ কোটি আয়ের পথে রীতেশ দেশমুখের ছবি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

৪৩তম জন্মদিনে তিরুপতি মন্দিরে তৃষার প্রার্থনা, ভোটগণনার দিনে বাড়ল আলোচনার ঝড়

৯ বছর পর PSL চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি, বাবর আজমের হাতে ট্রফি তুলে দিলেন নকভি

তেজী ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার, কয়েক মিনিটে লগ্নিকারীদের পকেটে ৪ লক্ষ কোটি