বেকারদের অ্য়াকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। আগামী জানুয়ারি মাস থেকেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের ব্য়াঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। বিগত সরকারের যুবসাথী তুলে দিয়ে নতুন প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। সেই প্রকল্পের নাম ‘ভরসা’। গ্রাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট বেকার যুবক-যুবতীদের মাসে তিন হাজার টাকা দেওয়া হবে এই প্রকল্পের আওতায়। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদেরও মাসে দু হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে এই প্রকল্পে। এমনটাই জানিয়েছিল বিজেপি সরকার। সেই প্রকল্পের টাকা আগামী জানুয়ারি মাস থেকেই বেকারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে আজ, বৃহস্পতিবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তৃণমূল সরকার রাজ্যের বেকারদের ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য করত। চলতি বছরের বিধানসভা নির্বাচনের সময়ে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতাতে এলে বেকারদের ৩০০০ টাকা করে দেবে। রাজ্যে এখন ক্ষমতাতে বিজেপি। এবার সেই প্রকল্পের নাম বদল করে জানুয়ারি থেকে শুরু করতে চলেছেন বলে এদিন হুগলির পুরশুড়া থেকে জানালেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে রাজ্য মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সেই বিষয়টি পাস করানো হবে। তারফরেই খুব শীঘ্রই পোর্টাল খুলে আবেদন গ্রহণ শুরু হবে বলেও নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে ভরসা প্রকল্পে কিছুটা পরিবর্তন করেছে বিজেপি সরকার। এই প্রকল্পে গ্রাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট বেকার যুবক-যুবতীদেরই মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে।

আরও পডুন: ছেলে বন্দি বাংলাদেশের জেলে, ১০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজো বন্ধ রাখল পরিবার

তবে ভরসা প্রকল্পে কতজন বেকারদের আর্থিক সাহায্য করা হবে সেই বিষয়ে নিশ্চিত করে কিছুই জানানো হয়নি রাজ্য সরকারের তরফে।

প্রোটিন ও পুষ্টির যুগলবন্দি! স্বাদ বদলে সহজেই বানান পালং ডিমের কারি

ছেলে বন্দি বাংলাদেশের জেলে, ১০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজো বন্ধ রাখল পরিবার

আটক হওয়ার মুহূর্ত থেকেই অভিযুক্তকে আদালতে হাজির করার ২৪ ঘন্টার সময় শুরু, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতারি পরোয়ানায় আজ আদালতে আত্মসমর্পণ পরীমনির

মৃত্যুর পরেও সঙ্গ পেতে মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রাখল সন্তান

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে জোর মুখ্যমন্ত্রীর, কমছে সরকারি কর্মীদের ছুটি

মেয়ের সঙ্গে একঘরে কর্মচারী, দেখতে পেয়েই পিটিয়ে খুন করলেন ব্যবসায়ী বাবা

বেকারদের অ্য়াকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজোয় ঠান্ডা আমেজ পাবে বাংলা?

গঙ্গোত্রী ধাম দর্শনে যাওয়ার পথে পাহাড় থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত ৪ তীর্থযাত্রী

পুরনো বাড়িতে থাকলে সাবধান! ১৫ দিনের সময়সীমা পুরসভার, নিয়ম না মানলেই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে বাদ পড়তে চলেছে আরও অযোগ্যদের নাম!