আইএস বধূ বাংলাদেশি বংশোদ্ভূত শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তে অনড়‌ ব্রিটেন সরকার

জঙ্গিগোষ্ঠী আইএস বধূ বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তে অনড় ব্রিটেন সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গিগোষ্ঠী আইএস বধূ বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তে অনড় ব্রিটেন সরকার। দেশটির সরকারের একটি সূত্র জানিয়েছে, ইউরোপীয় কিছু বিচারক শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাঁর নাগরিকত্ব বাতিলের নিজেদের আদালতের রায় বহাল রাখতে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা করছে। এদিকে শামীমা বেগমের মামলাটি তদন্ত করতে বলেছে ইউরোপীয় মানবাধিকার আদালত (ECHR)। কিন্তু সরকারি সূত্রের মতে, শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তটি দেশটির একাধিক আদালত সমর্থন করেছে। মাত্র ১৫ বছর বয়সে পূর্ব লন্ডন থেকে মধ্যপ্রাচ্যের ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত অঞ্চলে চলে গিয়েছিলেন শামীমা। সেখানে গিয়ে একজন আইএস-জঙ্গিকে বিয়ে করেন তিনি। এখন তাঁর বয়স ২৬ বছর। কিন্তু তাঁকে দেশে রাখা ব্রিটেনের জন্যে ঝুঁকিপূর্ণ। তাই জাতীয় নিরাপত্তার জন্যে তাঁর ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছে।

কিন্তু শামীমার আইনজীবী জানিয়েছেন, ১৫ বছর বয়সী শামীমাকে যৌন শোষণ করা হয়েছিল। আর ধোঁকা দিয়ে বাড়ি থেকে ISIL নিয়ন্ত্রিত এলাকায় যে নিয়ে যাওয়া হয়েছিল। লন্ডনে হয়রানি, পাচারের শিকার হওয়ার কারণে তিনি মধ্যপ্রাচ্যে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এই বিষয়টি বিবেচনা করা হয়নি। তবে একটি সরকারি সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী শামীমা বেগমের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তের পক্ষে অনড় রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সব সময়ই দেশের জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেবেন। যদিও শামীমা ইউরোপীয় মানবাধিকার সনদের ৪ নম্বর অনুচ্ছেদের (দাসত্ব ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধকরণ) অধীনে তাঁর ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছেন।

জানা যায়, শামীমার জন্ম ব্রিটেনে। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। ২০১৫ সালে তিনি পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন থেকে দুই স্কুলবন্ধুর সঙ্গে পালিয়ে যান। এবং জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (IS) সমর্থন দিতে সিরিয়ায় পাড়ি দেন। এর কিছুদিন পর তিনি একজন আইএস জঙ্গিকে বিয়ে করেন। সেখানে তিনি তিনটি সন্তানের জন্ম দিলেও তাঁদের কেউই বেঁচে নেই। পরে সিরিয়ার শরণার্থীশিবিরে শামীমার খোঁজ মেলে। তবে শামীমা বেগম ‘বংশসূত্রে বাংলাদেশের নাগরিক।’ তাই তাঁর ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হলেও রাষ্ট্রহীন হবেন না।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক