ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে সস্ত্রীক বন্দি করা হয়েছে, ঘোষণা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার রাষ্ট্রপতি তথা আমেরিকার এক নম্বর দুশমন নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন সেনা বন্দি করে অন্যত্র উড়িয়ে নিয়ে গিয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এও স্বীকার করেছেন, ‘ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ চার শহরে লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সেনা।’ যদিও মাদুরোকে কীভাবে ধরা হয়েছে বা তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য এর আগে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে গ্রেফতার করার জন্য তথ্য দিতে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন।

গত কয়েক মাস ধরেই আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার সঙ্ঘাত চরমে পৌঁছেছিল। মাদক পাচারের অভিযোগ তুলে ভেনেজুয়েলাগামী একাধিক জাহাজে হামলাও চালিয়েছিল মার্কিন সেনা। ওই হামলায় একাধিক নিরীহ নাবিকের মৃত্যু হয়। রাষ্ট্রপুঞ্জের তরফে মার্কিন সরকারের ওই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলা হয়, ‘যে সমস্ত জাহাজে হামলা চালানো হয়েছে, তাতে মাদক পাচার হচ্ছিল, এমন কোনও প্রমাণ নেই।’ যদিও রাষ্ট্রপুঞ্জের নিন্দায় কর্ণপাত করেনি বিশ্বের এক নম্বর যুদ্ধবাজ দেশ হিসাবে পরিচিত আমেরিকা।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও বিমানবন্দর লক্ষ্য করে আতর্কিতে বিমান হামলা চালায় মার্কিন সেনা। বিকট বিস্ফোরণের পর ঘন ধোঁয়াও উড়তে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটির পাশাপাশি ফুয়ের্তে তিউনা সেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়। এই সেনা ঘাঁটিতেই  প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ডেরা বেঁধেছেন বলে মনে করা হচ্ছে। মার্কিন হামলার পরেই দেশ জুড়ে জরুরি অবস্থা জারির কথা ঘোষণা করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ওই জরুরি অবস্থা জারির কয়েক ঘন্টার মধ্যেই নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

 

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন