বেগুনপোড়ার বদলে খান এই ২ পদ, মুহূর্তে শেষ হবে একথালা ভাত

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতের সব্জির মধ্যে বেগুন অন্যতম। স্বাদ ও পুষ্টিগুণে সমৃদ্ধ এই সব্জিটি। শীতের রাতে বেগুন পোড়া বা বেগুন ভর্তা খাওয়া প্রতি বাড়িতেই হয়। বেগুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। শীতকালে বাড়িতেই বিভিন্ন ধরনের বেগুনের পদ বানাতে পারেন। আজ ২টি বেগুনের পদ তুলে ধরা হবে।

সরষে পোস্ত বেগুন
উপকরণ: বেগুন: ২-৩টি, সর্ষেবাটা: ২ টেবিল চামচ, পোস্তবাটা: ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা: ৪-৫টি হলুদগুঁড়ো, কালোজিরে, সর্ষের তেল, নুন ও চিনি।
প্রণালী: লম্বা করে কাটা বেগুনের টুকরোগুলোতে নুন ও হলুদ মাখিয়ে সর্ষের তেলে লালচে করে ভেজে তুলে রাখুন। সর্ষে, পোস্তবাটা এবং হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে একটি মিশ্রণ তৈরি করে রাখুন। কড়াইতে বাকি তেলে কালো জিরে এবং চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন। ফোড়নের পর সর্ষে-পোস্ত মিশ্রণটি দিয়ে দিন। মাঝারি আঁচে ১ মিনিট নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য গরম জল দিন। ঝোল ফুটে উঠলে ভাজা বেগুনগুলো দিয়ে দিন। স্বাদমতো লবণ ও সামান্য চিনি যোগ করুন। ঝোল ঘন হয়ে এলে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন।

মশলা তেল বেগুন
উপকরণ: বেগুন: ২-৩টি, পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা, কাঁচালঙ্কা,  হলুদগুঁড়ো, ঝাল লঙ্কাগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো,  জিরেগুঁড়ো,  ধনে গুঁড়ো, কালো জিরে, শুকনো লঙ্কা, নুন ও চিনি, সর্ষের তেল, গরম মশলাগুঁড়ো।
প্রণালী:
বেগুনের টুকরোগুলোতে সামান্য নুন ও হলুদ মাখিয়ে নিন। কড়াইতে পর্যাপ্ত সর্ষের তেল গরম করে বেগুনগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। তেল বেগুন রান্নায় তেলের পরিমাণ একটু বেশি লাগে। ওই তেলেই শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ বেরোলে পেঁয়াজবাটা দিয়ে হালকা সোনালি করে ভাজুন। এরপর আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিন। এবার তাতে হলুদ, লঙ্কা, জিরে এবং ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে নিন। এই মিশ্রণটি কড়াইতে দিয়ে ভালো করে কষানতে হবে। তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। মশলা কষানো হলে স্বাদমতো নুন ও সামান্য চিনি দিতে হবে। এবার ভাজা বেগুন দিতে হবে। অল্প জল দিতে পারেন। তবে মশলাটা বেগুনের গায়ে লেগে থাকবে। মাঝারি আঁচে ৪-৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। তেল ছেড়ে বেগুনের গায়ে মাখোমাখো হয়ে এসেছে, তখন ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মানিয়ে নিতে হবে।

 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য