বছরের শুরুতে সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি, চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, হিন্দ মোটর : পদ্মশ্রী সম্মান প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরী বাড়িতে ফের চুরি। হুগলির হিন্দ মোটরের দেবাই পুকুরে একটি বাড়ি রয়েছে সাতারুর। সেখানেই ফের চুরি হয়েছে। গত বছরেও তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। বছরের শুরুতে ফের চুরি বুলা চৌধুরির বাড়িতে।

জানা গিয়েছে, শনিবার সকালে হিন্দ মোটরের বাড়িতে গিয়েছিলেন সাতারু। ভাইয়ের বাড়িতে পুজোর জন্য হুগলিতে গিয়েছিলেন তিনি। শীতকাল হওয়ায় কম্বল আনার জন্য তিনি নিজের বাড়িতে যান। সেখানে গিয়েই তিনি দেখেন, তাঁর আলমারি ভাঙা। তবে তাঁর বাড়ি থেকে কী কী খোয়া গিয়েছে, তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি তিনি। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন বুলা চৌধুরী। বাড়িতে আলমারি বাদেও আর কোথাও থেকে কী কী খোয়া গিয়ে তা দেখে পুলিশকে জানাবেন তিনি।

উল্লেখ্য গত অগাস্ট মাসে বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। পদ্মশ্রী সহ আরও একাধিক পুরস্কার চুরি গিয়েছিল। বুলা চৌধুরী নিজেই জানিয়েছিলেন, তাঁর পদ্মশ্রী স্মারক চুরি হয়ে গিয়েছে। প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের আদিবাড়ির চুরির ঘট্টয়ায় তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশের সিআইডি ফরেন্সিক টিম।  হিন্দমোটরের দেবাইপুকুর রোডে অবস্থিত বুলা চৌধুরীর আদি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বর্তমানে এই বাড়িতে বুলা চৌধুরী বা তাঁর পরিবার কেউই থাকেন না। ফলে অধিকাংশ সময়ে বাড়ি ফাঁকাই থাকে। সেই ফাঁকা থাকার সুযোগেই এই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।  চুরির ঘটনায় এর ফেরিওয়ালাকে গ্রেফতার করা হয়েছিল। চুরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার হয়েছিল ‘পদ্মশ্রী’ পদক-সহ অন্যান্য পুরস্কার।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য