নলহাটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা ,টোটো ও ১৬ চাকা লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, নলহাটি: বীরভূম জেলার নলহাটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা । টোটো ও ১৬ চাকা লরির মুখোমুখি সংঘর্ষে মৃত তিন । এলাকাজুড়ে তীব্র উত্তেজনা । নলহাটি থানার(Nalhati P.S.) পেলোয়ান বাবা মাজার সংলগ্ন এলাকায় এই ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন । রবিবার দুপুর ১টা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের উপর চামটি বাগানের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা । স্থানীয় সূত্রে জানা যায়, পেঁয়াজ বোঝাই একটি ১৬ চাকা লরি দ্রুতগতিতে আসছিল। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি টোটোর(TOTO) সঙ্গে লরিটির (Lorry)মুখোমুখি সংঘর্ষ হয় ।

সংঘর্ষের তীব্রতায় টোটোটি দুমড়ে -মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট হাজারপুরের বাসিন্দা সিটু সা, সেজাল সা এবং হরিসরার বাসিন্দা মিন্টন শেখের ।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা দেখা দেয় । ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং মৃতদেহ উদ্ধারের সময় পুলিশকে বাধা দেন ।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ডাক পার্টির তোলাবাজি ও বেপরোয়া যান চলাচল চলছে, তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।

যদিও এই অভিযোগ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি । খবর পেয়ে নলহাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । পুলিশের পক্ষ থেকে জনতাকে শান্ত থাকার এবং অবরোধ তুলে নেওয়ার আবেদন জানানো হয় । এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা নলহাটি এলাকাজুড়ে। রবিবার সকাল থেকে জেলায় জেলায় ব্যাপক কুয়াশা শুরু হয়েছে। আর এর জেরে পথ দুর্ঘটনা ঘটছে একাধিক।

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য