মেচেদার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে আবর্জনার পাহাড় ,নেই পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি, মেচেদা:সেন্ট্রাল বাসস্ট্যান্ড গাড়ি ঢুকলেই প্রতিদিন দিতে হয় টাকা।অথচ বাস স্ট্যান্ডে যেন নোংরা আবর্জনার পাহাড়।নেই কোনো পরিষেবা, হেলদোল নেই প্রশাসনের।নাজেহাল যাত্রী থেকে গাড়ি চালকরা।মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড(Mecheda Central Bus Stand) একদিকে জেলার প্রবেশদ্বার অন্যদিকে রেলপথ এবং সড়ক পথের জেলার মূল যোগাযোগ কেন্দ্র। হাওড়া ,হুগলি এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের এই ৪ জেলার মানুষের যাতায়াতের প্রধান পথ এই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড। প্রতিনিয়ত কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে।

এই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড দেখভাল করে তমলুকের এসডিও। কিন্তু যেভাবে নোংরা আবর্জনা জমে রয়েছে সেক্ষেত্রে ড্রাইভার থেকে নিত্যযাত্রীরা ক্ষুব্ধ। তারা বলেন আজকে নয় প্রতিনিয়ত নোংরা আবর্জনা দুর্গন্ধে ভরে থাকে গোটা বাস স্ট্যান্ড। কিন্তু প্রশাসনের কোন হেলদোল নেই। বাসস্ট্যান্ডের সামনে রয়েছে পান আরত এবং পাইকারি মাছের আড়ত। প্রতিদিন কয়েকশ হাজার প্রাইভেট গাড়ি এবং কয়েকশ বাস যাতায়াত করে। প্রতিদিন গাড়ি ঢুকলে দিতে হয় ট্যাক্স। বাস স্ট্যান্ড পরিষ্কার করার জন্য রয়েছে ৭ জন ঝাড়ুদার(Sweeper)। ঝাড়ুদারদের অভিযোগ যারা নোংরা আবর্জনা নিয়ে যেত তারা গত সাত দিন ধরে কাজ করছে না।

কেন করছে না জানি না। বাসের ড্রাইভার থেকে কন্ডাকটার তাদের অভিযোগ সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ঢুকতে হলে টাকা দিতে হয় কিন্তু পরিষ্কার কোথায়। প্রশাসনের দিকে আঙুল তুলেছেন নিত্য যাত্রীরাও। কেন এই অব্যবস্থা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে।বাস চালকদের অভিযোগ ভেতরে ঢুকতে গেলে টাকা দিতে হচ্ছে অথচ কেন এই অব্যবস্থা তার কোন উত্তর মিলছে না। জঞ্জালের দুর্গন্ধে টেকা যাচ্ছে না। মশা -মাছির উপদ্রব বেড়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য