বীরভূমে ১১ টি আসন চাই , অনুব্রত-কাজল শেখদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ২৫০টি আসনে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। বিজেপি ৭০ টি আসন পেয়ে কে মাছের ঝোল খাবে, কে ডাল খাবে, তা ঠিক করছে। এই সরকার যদি আরও বেশি আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষের কি হাল হবে তা আপনারা বুঝতে পারছেন আশা করা যায়। তাই আগামী বিধানসভা নির্বাচনে এই বিজেপিকে শূন্য করার ডাক দেয় অভিষেক(Abhisekh)। বীরভূমকে বিরোধী শূন্য করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।গত বিধানসভা নির্বাচনে বীরভূমে ১১ টি আসনের মধ্যে দুবরাজপুর আসন বিজেপি জিতেছিল।এস আই আর এর অছিলায় ভোটারদের নাম্বার দেওয়া হচ্ছে। এর জবাব দিতে হবে ভোট বাক্সে। এমনভাবে সমর্থন দিতে হবে যাতে বিজেপি প্রার্থীদের জামানত জব্দ হয়। যারা বাংলা ভাষাকে অপমান করেছে তাদের জবাব দিতে হবে আগামী দিন। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে যারা শিক্ষাবিদ অমর্ত্য সেনকে এসআইয়েরের নোটিশ পাঠিয়েছেন তাদের জবাব দেয়ার জন্য বীরভূমের জনগণের কাছে আহ্বান জানান অভিষেক।তিনি বলেন,আমার হেলিকপ্টারের(Helicoptar) যে পারমিশন সকাল ১১ টায় দেওয়ার কথা ছিল তাই এখন অবদি দেওয়া হয়নি। এখানে আমার বারোটায় বীরভূমে পৌঁছানোর কথা সেখানে পৌঁছতে তিনটে বেজে গেল।

বাংলায় এখনো নির্বাচন ঘোষণা হয়নি। কিন্তু চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। আমার দু ঘন্টা দেরি হয়ে গেল। আমার দেরি হলেও আমি কথা দিলে কথা রাখি। আমি সেখানে যাব দশটা মানুষ সভাস্থলে থাকলে সেখানে আমি আমার বক্তব্য রাখব। মঙ্গলবার বীরভূম জেলার রামপুরহাটে এভাবেই জেলা সফরে গিয়ে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,আমি কোন ষড়যন্ত্র চক্রান্তের কাছে মাথা নত করি না। জমিদাররা চক্রান্ত করছে। কিন্তু তাদের যা যে তার দশ গুণ জেদ আমার। নির্বাচন যবে এই ঘোষণা হোক আমি আমার যে জেলা সফর শুরু করেছি তা চলবে। যতই হোক হামলা জিতবে এবার বাংলা। বীরভূমের মানুষ আবারও তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে আশীর্বাদ করবে এতে আমি বিশ্বাস করি। যত ষড়যন্ত্র বিজেপির পক্ষ থেকে হয়েছে তারপরেও মানুষ গত লোকসভা নির্বাচনে যেভাবে দুটি আসনে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং তৃণমূল প্রার্থীদের জিতিয়েছে তাতে বীরভূমবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন অভিষেক। যতই ষড়যন্ত্র করুক যতই এসআইআর করুক আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের ভোটের অংক বাড়বে, মানুষের সমর্থন থাকবে। তিনি বলেন,যত আপনারা আক্রমণ করেছেন যত আপনারা প্রহার করেছেন তৃণমূল ততই শক্তিশালী হয়েছে।

এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মাইকে বিজেপি নেতা যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছেন তাদের বাড়িতে আটকে রাখতে হবে বলেছে ভাষণ দিয়েছেন তা শোনান বীরভূমে জনসভায় উপস্থিত সাধারণ মানুষকে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ। আগামী দিন বিজেপিকে বাংলা থেকে ছিটিয়ে বিদায় করার ঘোষণা করেন অভিষেক। ২কোটি ৩২ লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার দিচ্ছে তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে দাবি অভিষেকের। বীরভূমের বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় প্রসঙ্গে অভিষেক বলেন আমি নিজে কিছু বলছি না বিজেপি কর্মীরা বলছেন ,সে গেরুয়া শিবিরে এসে প্রচুর টাকার সম্পত্তি করেছে। নিউ টাউনে ফ্ল্যাট কিনেছে। অভিষেক বলেন তৃণমূল জিতলে মানুষ ভাত পাবে আর বিরোধীরা কুপোকাত হবে।আলিপুর দুয়ারে ৫ এ ৫-র পরে বীরভূমে এবার ১১-০ হবে বলে ডাক অভিষেকের। রাজনৈতিক মহলের ধারণা বীরভূমে ১১ টি আসন চাই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল ও কাজল শেখদের টার্গেট বেঁধে দিলেন। বিজেপিকে রাজ্য থেকে আনম্যাপ করার ডাক দিলেন তিনি। ভোকাট্টা করে বিজেপিকে হটানোর ডাক দিয়ে তার অভিযোগ রাজ্যের মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রামপুরহাটের(Rampurhat) সভা থেকে সরব হন অভিষেক। তার মন্তব্য যতই কর হামলা আবার জিতবে বাংলা। দুয়ারের আসন কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ মানুষের জন্য কি কি কাজ করেছে সে বিষয় আলোকপাত করেন অভিষেক। তিনি বলেন নোবেল জয়ী অমর্ত্য সেনকেও এস আই আর নোটিশ পাঠানো হয়েছে। আগামী লড়াই শুধু তৃণমূলকে জেতানোর লড়াই নয় ,চক্রান্তকারী এবং ভাঁওতাবাজদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই বলে মন্তব্য করেন অভিষেক। নরেন্দ্র মোদী বিগত জনসভা থেকে ‘বাঁচতে চাই বিজেপি চাই’ স্লোগানকে কটাক্ষ করে অভিষেক বলেন বাংলার সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দিয়ে প্রধানমন্ত্রী এসে এখন ভয় দেখিয়ে এই স্লোগান দিচ্ছেন। আগামী দিন ফের মানুষের জনতা- জনার্দনের সরকার বাংলায় হবে এই ব্যাপারে আশা প্রকাশ করেন অভিষেক। কারোর নাম যাতে ভোটার লিস্ট থেকে কাটা না যায় তার জন্য তিনি দলের নেতা-মন্ত্রী পঞ্চায়েত প্রধান সদস্য সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন অভিষেক।

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি