মন্ত্রী হতে চান দিলীপ, নিজের মুখে জানিয়ে দিলেন গোপন বাসনার কথা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : অবশ্যই মন্ত্রী হবেন। মন্ত্রী না হলে সাধারণ মানুষকে সুবিধা দেবেন কী করে। নদীয়ার কুপার্স ক্যাম্পে একটি পরিবর্তন সংকল্প সভায় এমনই বাসনার কথা জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি আরো বলেছেন পশ্চিমবঙ্গে আগেও পরিবর্তনের চেষ্টা হয়েছিল। কিছুটা পরিবর্তন হয়ে আটকে গিয়েছে। তাই এখন গ্রাম গঞ্জ দিয়ে লড়াই শুরু হয়েছে। আসন্ন নির্বাচনে পরিবর্তন হবে।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রয়োজন রয়েছে। তার কারণ মোদি সরকার গরিব কল্যাণ যোজনা সামগ্রী পাঠাচ্ছে, সেগুলো গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই বিজেপি সরকারকে আনতে হবে। তৃণমূল সরকারের লুটপাট প্রসঙ্গে তোর দিকে তিনি বলেছেন, আবাস যোজনার টাকা থেকে শুরু করে শৌচাগারের টাকা লুট হয়ে যাচ্ছে। তৃণমূল সরকার বারবার কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে কেন্দ্রকে দোষারোপ করে। এই ক্ষেত্রে দিলীপ ঘোষ জানিয়েছেন, জল জীবন মিশন থেকে শুরু করে বহু টাকা লুট হয়ে যাচ্ছে, সেই জন্য বিজেপি পরিবর্তন যাত্রা করছে।

নিজের মন্ত্রীত্ব নিয়ে অত্যন্ত আশাবাদী দিলীপ ঘোষ। তিনি চান মন্ত্রী হয়ে সাধারণ মানুষের পাশে থাকতে। কেন্দ্রীয় সরকারের দেওয়া সামগ্রী, গরিব মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি। সেই কারণে তাকে মন্ত্রী হতেই হবে। প্রসঙ্গে তিনি বলেছেন, বহু মানুষ বাংলাদেশ থেকে এসে এখানে বসে রয়েছেন। তাদের মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তবে তার প্রতিশ্রুতির সবটা পূরণ হয়নি। বর্তমানে সিএএ শুরু হয়েছে। রাজ্যে বিজেপি সরকার তৈরি না হলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আশা পূরণ হওয়া সম্ভব নয়। কৃষকের আয় বৃদ্ধি খাওয়ার নিয়ম তিনি মুখ খুলেছেন। বলেছেন কৃষকের আয় বাড়ানোর জন্য প্রকল্প এনেছে মোদি সরকার। কিন্তু পশ্চিমবঙ্গে সেটা মেলে না

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য