চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

ভারতে আসছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, আগামী ২২ থেকে ২৬ জানুয়ারী নবম কেরল সাহিত্য উৎসবে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন তিনি বলে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে আসছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, আগামী ২২ থেকে ২৬ জানুয়ারী নবম কেরল সাহিত্য উৎসবে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন তিনি বলে খবর। গতকাল মঙ্গলবার আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছেন। মহাকাশে ২৮৬ দিনের বেশি কাটিয়ে গতবছর পৃথিবীর বুকে পা রেখেছেন ৬০ বছর বয়সী সুনীতা উইলিয়ামস।

শোনা যাচ্ছে, তিনি এই অনুষ্ঠানে পৃথিবীর বাইরে ভ্রমণের বিষয়ে তাঁর অভিজ্ঞতা শেয়ার করবেন। বিজ্ঞান, অনুসন্ধান, নেতৃত্ব, স্থিতিস্থাপকতা এবং মানুষের কৌতূহলের স্থায়ী শক্তি সম্পর্কে কথা বলবেন। একজন নভোচারী হিসেবে সুনীতা উইলিয়ামসের অসাধারণ কৃতিত্ব গোটা বিশ্বের কাছে পরিচিত। কেরল সাহিত্য উৎসব সর্বদা বিজ্ঞান, আবিষ্কার, নেতৃত্ব এবং মানবিক চেতনাকে অন্তর্ভুক্ত করার জন্য উৎসবের ধারণাকে প্রসারিত করে। সুনিতা উইলিয়ামস এখানে অতিথি হয়ে থেকে তাঁর সাহসি দিকগুলি ব্যক্ত করবেন। আসলে সুনীতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত। তিনি কেরলের বাসিন্দা। ডিসি বুকস-কেএলএফ-এর একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, যা উৎসবে তার উপস্থিতিকে বিশেষভাবে অর্থবহ করে তুলবে। এবং এই অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের অনুপ্রাণিত করবে।

২০২৫ সালের জুনে বুচ উইলমোরের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাঁর তৃতীয় অভিযান ভয়াবহ ছিল। যেখানে মহাকাশযানের ত্রুটির কারণে তাঁকে প্রায় ২৮৬ দিন মহাকাশে কাটাতে হয়। উইলিয়ামস প্রথম মহিলা নভোচারী হিসেবে তাঁর সর্বাধিক সময় মহাকাশে থাকার ইতিহাস তৈরি করেছেন। মার্কিন নৌবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন, সুনীতা উইলিয়ামস ১৯ সেপ্টেম্বর, ১৯৬৫ সালে ওহাইওর ইউক্লিডে মেহসানা জেলার ঝুলাসনের বাসিন্দা গুজরাতি দীপক পান্ড্য এবং স্লোভেনীয় মা উরসুলিন বনি পান্ড্যর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৯৮ সালে তিনি নাসা কর্তৃক একজন মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন। জনসন স্পেস সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ার অবদানের জন্য রাশিয়ান মহাকাশ সংস্থার সঙ্গে মস্কোতেও কাজ করেছেন।

এদিকে শোনা যাচ্ছে, KLF ২০২৬ সারা বিশ্ব থেকে ৫০০ জনেরও বেশি বক্তাকে তাঁদের অনুষ্ঠানে ডেকেছে। এই বছরের সংস্করণে জার্মানিকে অতিথি দেশ হিসেবে উপস্থিত করা হবে। উৎসবের বক্তাদের তালিকায় রয়েছেন নোবেল বিজয়ী আব্দুলরাজাক গুরনাহ, ওলগা টোকারচুক, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বুকার পুরস্কার বিজয়ী লেখক-কর্মী বানু মুসতক, অলিম্পিয়ান বেন জনসন, পেপসিকোর প্রাক্তন সিইও ইন্দ্রা নুয়ি, শিল্পী শায়েন অলিভিয়ার, অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রহ্মণ্যম এবং বিখ্যাত লেখক গ্যাব্রিয়েলা ইবারা, পেগি মোহন, শোভা দে এবং আমিশ ত্রিপাঠী।

 

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক