‘মাদুরো নকল করতেন আমার নাচের ভঙ্গি, পছন্দ ছিল না মেলানিয়ার’, চাঞ্চল্যকর মন্তব্য ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘরের মধ্যে প্রবেশ করে তুলে আনা হয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। এই কাজ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। রাতের অন্ধকারে স্ত্রী সহ ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কার্যত উঠিয়ে নিয়ে আসে আমেরিকার সেনারা। এই গ্রেফতারি নিয়ে বিশ্বজুড়ে যখন ঝড় উঠেছে তখন মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন নিকোলাস মাদুরো প্রকাশ্যে তাঁর নাচ নকল করার চেষ্টা করতেন। এটা একেবারেই পছন্দ ছিল না স্ত্রী মেলানিয়ার।

ওয়াশিংটনের নতুন নামকরণ করা ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’-এ রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) ট্রাম্প এই মাদুরোকে নিয়ে চাঞ্চল্যকর এই মন্তব্য করেছেন। ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে একজন স্বৈরশাসক শাসক বলেই এদিন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ২০২৫ সালের শেষ দিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির সময় মাদুরোকে বিভিন্ন সমাবেশে ‘নো ওয়ার, ইয়েস পিস’ স্লোগানের টেকনো রিমিক্স গানের সঙ্গে নাচতে দেখা যেত। অন্যদিকে ট্রাম্প নিজে তার নির্বাচনি সমাবেশগুলোতে ‘ওয়াইএমসিএ’ ডিস্কো গানের সঙ্গে নাচতেন। এই প্রসঙ্গে ট্রাম্প জানান “মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন, তার এই নাচ একদমই পছন্দ করেন না।” ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, মার্কিন হুমকি উপেক্ষা করে মাদুরোর নাচানাচিকে একেবারেই ভালো চোখে দেখেননি ট্রাম্প , যার পরিণাম এই গ্রেফতারি।

আরও পড়ুন: চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সেনারা হানা দিয়ে  রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আটক করার কয়েকদিন পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার নেতার বিরুদ্ধে “তার নৃত্যের অনুকরণ” সহ বেশ কয়েকটি অপরাধের অভিযোগ এনেছেন। ভেনিজুয়েলার নেতার গ্রেফতারি উদযাপন করেন ট্রাম্প। পাশাপাশি শনিবার মাদুরো ও তার স্ত্রীকে আটকের জন্য পরিচালিত বিশেষ বাহিনীর অভিযানের প্রশংসা করেন ট্রাম্প। তবে এই বৈঠকের কেন্দ্রে ছিল ২০২৬ সালের আসন্ন গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। ক্ষমতা ধরে রাখার জন্য ট্রাম্প তাঁর নীতিগত অগ্রাধিকারের তালিকা তুলে ধরেন এবং ভোটারদের মন জিততে নিজের ব্যক্তিগত নানা প্রসঙ্গ টানেন।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক