Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুলিশি সক্রিয়তায় ডাকাতির চেষ্টা ব্যর্থ সল্টলেকে! গ্রেফতার ৫

সোমবার রাতে দক্ষিণ বিধাননগর থানার লোহাপুলের সামনে সন্দেহজনকভাবে বেশ কয়েকজন যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দ্রুত থানায় খবর দেন। পুলিশও সেই দ্রুততায় এলাকায় পৌঁছয়। পুলিশের গাড়ি দেখেই ওই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। যদিও পুলিশ তাড়া করে ধরে ফেলে ৫ জনকেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি পুরনির্বাচন রয়েছে বিধাননগরে। তার আগে সল্টলেকে যে ডাকাতির প্রচেষ্টার ঘটনা যে বেড়ে গিয়েছে সেটা আবারও সামনে চলে এল সোমবার রাতে নিক্কো পার্কের সামনে থাকা লোহাপুল থেকে পুলিশের হাতে সশস্ত্র ৫ দুষ্কৃতী গ্রেফতার ঘটনায়। একই সঙ্গে মনে করা হচ্ছে এই পুলিশি সক্রিয়তার কারনে সল্টলেকের বুকে বড়সড় অপরাধের ঘটনাও ঠেকানো গিয়েছে। ধৃত ৫ দুষ্কৃতীকে মঙ্গলবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে।

জানা গিয়েছে, সোমবার রাতে দক্ষিণ বিধাননগর থানার লোহাপুলের সামনে সন্দেহজনকভাবে বেশ কয়েকজন যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দ্রুত থানায় খবর দেন। পুলিশও সেই দ্রুততায় এলাকায় পৌঁছয়। পুলিশের গাড়ি দেখেই ওই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। যদিও পুলিশ তাড়া করে ধরে ফেলে ৫ জনকেই। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে এদের বাড়ি বেলেঘাটা ফুলবাগান ও ছয়নাভি এলাকায়। এরা দিনের বেলায় সল্টলেকের নানা এলাকায় ঘুরে বেড়িয়ে বোঝার চেষ্টা করে কোন ব্লকের কোন বাড়িগুলিতে হানা দিলে আর্থিক ভাবে ভালো লাভবান হওয়া যাবে। তারপরেই চূড়ান্ত পরিকল্পনা করে রাতের বেলায় অপারেশেনের জন্য ঝাঁপিয়ে পড়ে। সম্প্রতি সল্টলেকেরই এএইচ ব্লকে ভোরে দিকে পাশাপাশি বেশ কিছু বাড়িতে এভাবেই হানা দিয়েছিল কিছু দুষ্কৃতী। যদিও সেদিন তাঁরা ডাকাতির ঘটনায় সফল হয়নি ওই বাসিন্দারা জেগে যাওয়ার পাশাপাশি পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসায়। সেই ঘটনার সঙ্গে সোমবার রাতে ধরা পড়া দুষ্কৃতীদের কোনও যোগ আছে কিনা পুলিশ সেটাও খতিয়ে দেখছে।

১২৮ বছরের অপেক্ষার অবসান, রূপকথার গল্প লিখে সুইস লিগ জিতল এফসি থুন

উত্তরপ্রদেশের প্রশাসনে সার্জিক্যাল স্ট্রাইক যোগীর, এক ধাক্কায় ৩৮ আমলার দায়িত্ব বদল

অতিরিক্ত পাকা আম খাচ্ছেন? নিজের বিপদ ডেকে আনার আগে সাবধান!

নদীর স্রোত, জঙ্গলের ডাক, ঘুরে আসুন তিন অচেনা ঠিকানায়

ভোট গণনার দিন বৃষ্টির ভ্রুকুটি, কলকাতা সহ একাধিক জেলায় কালবৈশাখী ও ভারী বৃষ্টির সতর্কতা!

মাদ্রাসা শিক্ষকের কীর্তি, লাগাতার ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা ১২ বছরের ছাত্রী

প্রাক্তনের বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন? কিংকর্তব্যবিমূঢ়? জেনে নিন গেলে কী করা উচিত..

কেরলে কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে? মুখ খুললেন শশী থারুর

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

বুধের নক্ষত্র বদলেই খুলবে সৌভাগ্যের দরজা, ২৫ মে থেকে দারুণ সময় শুরু ৩ রাশির জাতকদের

‘কবে বিয়ে করছো’? শুভমনকে সটান প্রশ্ন ধারাভাষ্যকারের, কী জবাব গুজরাত অধিনায়কের!

আজকের রাশিফল: রক্তপাতের সঙ্গে দুর্ভোগের সম্ভাবনা, কেমন যাবে দিনটি?