সরকারি শ্মশান সহ সেচ দফতরের জায়গা বিক্রির অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,ময়না: সরকারি শ্মশান সহ সেচ দফতরের জায়গা বিক্রি করে দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে।অভিযোগ করলেন বিজেপি বিধায়ক।হাত প্রতি ৩৫ হাজার টাকা মূল্যে দেদার জায়গা বিক্রির অভিযোগ।যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার।সরকারি শ্মশানের জায়গা বেআইনি ভাবে বিক্রি করেছেন তৃণমূল নেতা। এমনই অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন্ডার(BJP MLA Ashok Dinda)। এই নিয়ে আদালতের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক।পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার তমলুক ব্লকের শ্রীরামপুর-১ গ্রামপঞ্চায়েতের তেলিপোতা বাজারের ওই ঘটনায় শোরগোল পড়েছে।চিত্তরঞ্জন ভৌমিক যিনি এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত তিনি শ্রীরামপুর গ্রামের তেলিপোতা বাজারে হাঁসুয়াখালি খালের বাঁধ সংলগ্ন রাস্তার পাশে বেশকিছুটা জায়গা লম্বা করে বেড়া দিয়ে ঘিরে দেন বলে অভিযোগ।

এ নিয়ে চিত্তরঞ্জনের দাদা জ্যোৎস্না ভৌমিক (Jyotsna Bhowmick) ব্লক প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পত্রে বলা হয়, খালের বাঁধের পাশে সর্বসাধারণের যাতায়াতের রাস্তার ওই জায়গা টাকার বিনিময়ে বেআইনি ভাবে বিক্রি করছেন চিত্তরঞ্জন। এছাড়াও খালের পাশে থাকা শশ্মানের জায়গা বিক্রির চেষ্টা হচ্ছে।খালের ধারে ওই এলাকা পরিদর্শনে যান ময়নার বিধায়ক অশোক দিন্ডা। এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন তিনি। তার পরেই অশোক দিন্দার অভিযোগ, খাল পাড়ের সর্বসাধারণের ব্যবহারের জায়গা তৃণমূল নেতারা মোটা টাকার বিনিময়ে বিক্রি করছে। খালের পাশে সরকারি গাছ কেটে নিয়েছে। সর্বসাধারণের জায়গা কী ভাবে তৃণমূল নেতা বিক্রি করে সেই বিষয়ে বিডিও ও ভূমি সংস্কার দফতরের কাছে জানানো হয়েছে।

“বিডিও থেকে জেলাশাসক সবাইকে জানানোর পরেও কোন সুরাহা না হয় আদালতের দ্বারস্থ হয়েছি।যদিও গ্রামপঞ্চায়েতের বিরোধী দলনেতা ও তৃণমূলের অঞ্চল সভাপতি চিত্তরঞ্জনের দাবি, “তেলিয়াপোতা বাজারের কাছে ৭৬০ দাগে যে জায়গা নিয়ে বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ রায়ত জায়গা। ওই জায়গা আমি-সহ পাঁচজন কিনেছি। ওখানে রাস্তা বলে কিছু নেই। আর ওই জায়গায় খালের উল্টোদিকে ৭৬২ দাগে শশ্মানের জায়গা রয়েছে। শশ্মানে যাতায়াতের জন্য আলাদা রাস্তাও রয়েছে। আমরা নিজেদের জায়গা ঘিরে দিয়েছি। টাকার বিনিময়ে ওই জায়গা বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য