দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘জানি না আর কতদিন থাকব’, মুখ্যমন্ত্রীর কথায়  পালাবদলের জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দাক্ষিণাত্যের অন্যতম প্রবেশদ্বার কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে গত মাস দুয়েক ধরেই জল্পনা চলছে। সেই জল্পনায় আরও ঘি ঢাললেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এক অনুষ্ঠানে খানিকটা রহস্য রেখেই তিনি বলেছেন, ‘জানি না, আর কতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকব।’ মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে কি সিদ্দারামাইয়ার সময় শেষ হয়ে এল?

২০২৩ সালে বিজেপি-জেডিএস সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। আর দলকে ক্ষমতায় আনার পিছনে বিশেষ ভূমিকা রেখেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। যদিও মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছিল ‘দলবদলু’ সিদ্দারামাইয়াকে। কংগ্রেস সূত্রের খবর, তখনই ডি কে শিবকুমারকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পাঁচ বছর মেয়াদের মধ্যে প্রথম আড়াই বছর মুখ্যমন্ত্রিত্ব সামলাবেন সিদ্দারামাইয়া। আর শেষের আড়াই বছর মুখ্যমন্ত্রিত্ব সামলানোর দায়িত্ব পাবেন তিনি। গত নভেম্বরে সিদ্দারামাইয়ার আড়াই বছরের মেয়াদ শেষ হয়। এর পরেই ডি কে শিবকুমারের অনুরাগীরা দাবি জানান, সিদ্দারামাইয়াকে সরিয়ে দেওয়া হোক। কিন্তু কন্নড়দের মধ্যে অত্যন্ত জনপ্রিয় সিদ্দারামাইয়াকে সরিয়ে দিলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে এমন আশঙ্কায় কোনও হঠকারী সিদ্ধান্ত নিতে চাননি মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা।

এদিন কর্নাটকের ইতিহাসে সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রীর পদে থাকার নজির গড়েছেন সিদ্দারামাইয়া। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দাপুটে কংগ্রেস নেতা দেবরাজ আর্সকে টপকে গিয়েছেন। কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ২,৭৯২ দিন কাটিয়েছিলেন দেবরাজ আর্স। গত মঙ্গলবারই পূর্বসূরিকে ছুঁয়েছিলেন সিদ্দারামাইয়া। বুধবার টপকে যান।  মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে নজির গড়ার দিনেই বিদায়ের সুর শোনা গিয়েছে সিদ্দারামাইয়ার গলায়। খানিকটা হতাশা মিশ্রিত গলায় বলেছেন, ‘আজ আপনারা আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশিদিন কাজ করার জন্য সম্মানিত করছেন। কিন্তু সত্যি-ই জানি না, আর কতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকব।’ সিদ্দারামাইয়ার ওই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছ থেকে তিনি স্পষ্ট কোনও বার্তা পেয়েছেন?

Published by:

Share Link:

More Releted News:

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

‘দেওরকে এখনই ছেড়ে দাও’, হাইটেনশন টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট, দক্ষিণের এই রাজ্যে এবার লড়াই ত্রিমুখী

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ