মাঝরাতে ইঁদুর মারার বিষের অর্ডার, তরুণীর কান্নার শব্দ শুনে ডেলিভারি দিলেন না ‘ব্লিঙ্কিট’ কর্মী

এই অভিনব উদ্যোগের কথা ওই ডেলিভারি এজেন্ট নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন। ভিডিওটি এখন ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। ঘটনাটি তামিলনাড়ুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও একজন মহিলার জীবন বাঁচালেন ‘ব্লিঙ্কিট’ ডেলিভারি বয়। বর্তমানে ফ্লিপকার্ট এগারো মিনিট, ব্লিঙ্কিটের মাধ্যমে নিমেষেই হাতের মুঠোয় চলে আসে প্রয়োজনীয় জিনিসপত্র। কিন্তু এতে অনেক সময় বিপদের সম্মুখীন হয়। আবার উল্টোপাল্টা জিনিসও অর্ডার দিয়ে বসেন গ্রাহকরা। এবার তামিলনাড়ুতে এমনই একটি ঘটনা ঘটল। রাস্তার মাঝে দাঁড়িয়েই আত্মহত্যার জন্যে একজন মহিলা গ্রাহক ইঁদুর মারার বিষ অর্ডার দেন। আর তাঁকে ডেলিভারি করতে এসে ডেলিভারি বয় দেখেন ওই মহিলা কাঁদছেন, খুবই বিরক্ত তিনি। তিনি বুঝতে পারেন যে, ওই মহিলা ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া ইঁদুর মারার বিষ খেয়ে মরবেন। তৎক্ষণাৎ ডেলিভারি বয়টি মহিলার কাছে গিয়ে তাঁকে তাঁর অর্ডার করা পণ্যটি দিতে অস্বীকৃতি জানান। তাঁকে সাইটে ঢুকে তাঁর অর্ডার বাতিল করতে রাজি করান। যার ফলে মহিলাটি বেঁচে যান। এই অভিনব উদ্যোগের কথা ওই ডেলিভারি এজেন্ট নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন। ভিডিওটি এখন ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। ঘটনাটি তামিলনাড়ুর।

ভিডিওতে, তিনি ব্যাখ্যা দিয়েছেন যে, তিনি ডেলিভারি দেওয়ার আগে ফোনে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করেন ঠিকানা জানার জন্যে। তাঁর সঙ্গে কথা বলার সময়েই তিনি বুঝতে পারেন যে, কিছু ভুল হচ্ছে। কারণ ফোনে তিনি মহিলার কান্না শুনতে পান। যার ফলে মহিলার অবস্থানে পৌঁছনোর আগেই উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর কাছে গিয়ে দেখতে পান তাঁর ধারণাই ঠিক। মহিলাকে দৃশ্যত বিরক্ত। এরপর তিনি অর্ডার করা ইঁদুরের বিষের তিনটি প্যাকেট তাঁকে হস্তান্তর করতে অস্বীকার জানান। এই পণ্য অর্ডার করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। কোনও চরম পদক্ষেপ না নেওয়ার জন্য তাঁকে অনুরোধ করেন।

 

তিনি বলেন, ‘আপনার যতই সমস্যাই থাকুক না কেন, দয়া করে আত্মহত্যা করবেন না। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, ‘আপনি কি আত্মহত্যার জন্য এটা অর্ডার করেছেন?’ সে বলল না, কিন্তু আমি তাঁকে মিথ্যা বলতে না করি। উল্টে বলি, যদি এটা সত্যিই ইঁদুরের জন্য হত, তাহলে আপনি সন্ধ্যার আগে বা পরের দিনও অর্ডার করতে পারতেন। কেন মধ্যরাতে অর্ডার করলেন? এরপর আমি ঘটনাস্থল ছাড়ার আগে মহিলাকে অর্ডার বাতিল করতে রাজি করাই। আজ, আমার মনে হচ্ছে আমি সত্যিই আমার জীবনে বড় কিছু অর্জন করেছি।’ ভিডিওটি ব্যাপক ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ডেলিভারি এজেন্টের উপস্থিতি এবং সহানুভূতির প্রশংসা করছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটা চমৎকার, ভাল উপস্থিতি।’ আরেকজন লিখেছেন, ‘সকল নায়ক কেপ পরে না।’ তৃতীয়জন বলেছেন,’এটা কেবল একজন ডেলিভারি গাই নন, তিনি সবুজ জ্যাকেট পরা একজন অভিভাবক দেবদূত।’

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!