বাড়িতে সহজে বানান পিঁয়াজ কলির পরোটা, ভুলে যাবেন বাকি সব কিছুর স্বাদ

Share:

নিজস্ব প্রতিনিধি:  শীতকাল মানেই হরেক রকমের খাবার। নিত্যনতুন রেসিপি। এই সময়ে হজমের সমস্যা থাকে না তাই গরমে যে সমস্ত খাবার খেতে সমস্যা হয় সেগুলি মানুষ মন ভরে খেতে চায়। বিশেষ করে লুচি-পরোটা। বাজারে এখন অনেক সবজি পাওয়া যায়। যা দিয়ে বানানো হয় পরোটা। বিশেষ করে শীতে মেথির পরোটা বিশেষ প্রিয়। তবে মেথি ছাড়াও পিঁয়াজ কলি দিয়ে বানাতে পারেন পরোটা। রাতে বা প্রাতরাশে খেলে ভুলবেন না স্বাদ।

উপকরণ 

পিঁয়াজকলি কুঁচি ১ কাপ

ময়দা

নুন আন্দাজ মতো

হলুদ

চাট মশলা

গরম মশলা ১ চা চামচ

তেল ৩ টেবিল চামচ

পদ্ধতি 

প্রথমে একটি বড় পাত্রে ময়দা নিয়ে তাতে দিন এক চিমটি নুন ও মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিন। তারপর গরম জল দিয়ে মেখে একটি মন্ড বানিয়ে নিন। তারপর   মন্ডতে সামান্য তেল দিয়ে  এক ঘন্টা রেখে দিন।  এবার মাখা ময়দা থেকে লেচি কেটে নিন। তারপর পরোটার আকারে বেলে নিন। প্রথমে পাতলা করে বেলুন। তারপর পরোটার উপর পিঁয়াজ কলি ছড়িয়ে আবার বেলে নিন। এবার একটি প্যানে তেল বা ঘি ব্রাশ করে ভেজে নিন। রেডি পিঁয়াজকলির পরোটা। ধনেপাতার চাটনি কিংবা পুদিনা পাতা, কাঁচা লঙ্কার চাটনির সঙ্গে পরিবেশন করুন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য