নির্বাচন কমিশনে প্রতিবাদ জানাতে দিল্লি যাবেন মমতা, কবে যাচ্ছেন রাজধানী সফরে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার সশরীরে নয়াদিল্লি যেতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এসআইআর পর্বে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, বাংলায় বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। লজিক্যাল ডিসক্রিমেনসির অছিলায় বহু নাম বাদ দেওয়া হচ্ছে। এমনকী বিজেপির আইটি সেলের সফটওয়্যার ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে বাংলার নাগরিকদের বলে অভিযোগ। এবার এই আবহে নয়াদিল্লি যাওয়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা মোড়ে প্রতিবাদ সভা থেকেই সেই ডাক দেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে কদিন আগে নির্বাচন কমিশনে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়–সহ সাংসদদের প্রতিনিধিদল। সেখানে দু’‌পক্ষের মধ্যে তুমুল বচসা হয় এবং নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে এসে সুর চড়ান অভিষেক। এই ঘটনার পর বাংলায় ফিরে এসে বারুইপুরের ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন বলে জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ভ্যানিশ কুমার তৈরি থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন।’ এবার অভিষেকের ঘোষণায় সিলমোহর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে দুটি ঘটনা ঘটে যায় দেশে। এক, আইপ্যাকের অফিসে হানা দেয় ইডি। দুই, তৃণমূল কংগ্রেস সাংসদরা যে বিক্ষোভ অবস্থান করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের বাইরে সেখানে দিল্লি পুলিশ এসে টেনে–হিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তোলে। এই দুটি ঘটনা নিয়ে রণংদেহি মেজাজে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে। তাই এবার তৃণমূলনেত্রী স্বয়ং নয়াদিল্লির নির্বাচন কমিশনে যাবেন বলে জানিয়ে দিয়েছেন। বিজেপিকে জেতাতে এসআইআরের নামে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। শুনানিতে ডেকে সমস্ত নথি নেওয়ার পরও তাঁদের খুঁজে পাওয়া যায়নি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। গতকাল হাজরার সভা থেকে এমনই অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এখন প্রশ্ন হচ্ছে, দিল্লি কবে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী?‌ এবার কেন্দ্র ও নির্বাচন কমিশনের এই আঁতাতের জেরেই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার প্রতিবাদে শীঘ্রই দিল্লি যাওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌কল্যাণ আমাদের নেক্সট ডেস্টিনেশন হল নির্বাচন কমিশনের অফিস। চলো লড়াই হবে। কলকাতা থেকে দিল্লি। শীঘ্রই আমি দিল্লিতে গিয়ে এসবের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। যাঁরা সাহসী তাঁদেরকে সঙ্গে নিয়ে যাব। তাই যাওয়ার জন্য তৈরি হন।’‌ সূত্রের খবর, জানুয়ারি মাসের শেষদিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে নয়াদিল্লি যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ