পড়ুয়াদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা, সিলেবাস শেষ করতে অভিনব উদ্যোগ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ফেব্রুয়ারি মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে। কিন্তু পড়ুয়াদের পঠনপাঠন ঠিকঠাক হচ্ছে না। কারণ বাংলায় এখন এসআইআর পর্ব চলছে। আর তাতে শিক্ষক–শিক্ষিকাদের কাজ করতে হচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে পড়াশোনা। আর কটা দিন পর পড়ুয়াদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ উচ্চমাধ্যমিকের প্রস্তুতি নিতে হবে তাদের। এই পরিস্থিতিতে এবার এগিয়ে এল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একদিকে সিলেবাস শেষ করতে হবে। অপরদিকে পড়ুয়াদের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে।

এই দুটি কাজের জন্য এবার অভিনব উদ্যোগ নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেয়। যাতে পঠনপাঠনের ক্ষেত্রে অসুবিধা না হয়। এমনকী অনেক বেশি জানতে পারে পড়ুয়ারা। এবার সেটাকেই কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাই ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যম ব্যবহার করে বিষয়ভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করা হচ্ছে। যাতে পড়ুয়াদের সিলেবাস শেষ করতে সুবিধে হয়। আর পড়ুয়াদের সিলেবাস শেষ করতে পারলেই তারা প্রস্তুত হয়ে যাবে।

এদিকে এসআইআর কাজের জন্য বহু সিলেবাস শেষ করা যায়নি। শেষ করতে পারেননি বহু শিক্ষক–শিক্ষিকা। তার জেরে পড়ুয়াদের সমস্ত বিষয় নিয়ে একটা উৎকণ্ঠা রয়েছে। এবার সেসব কাটাতেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৫২টি বিষয়ের উপর ৪০০টি ভিডিও তৈরি করেছে বলে সূত্রের খবর। অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে ভিডিওগুলি তৈরি করা হয়েছে। সেখানে শিক্ষক–শিক্ষিকারা সহজ ভাষায় বোঝাচ্ছেন, কম সময়ের মধ্যে কত শব্দের উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যাবে, কীভাবে উত্তর লিখলে ভাল–সহ যাবতীয় বিষয়। শুধু বাংলা বা ইংরেজি নয়, নেপালি–সহ অন্যান্য ভাষাতেও ভিডিও আপলোড করা হবে।

অন্যদিকে উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত তথা চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। তাই শেষ পর্যায়ে সংসদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অভিভাবকরাও। এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‌পরীক্ষার আগে নিজের মতো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এখন সকলের কাছেই ইন্টারনেট রয়েছে। ফলে শিক্ষা সংসদের এই ভিডিও পড়ুয়াদের উপকার করবে।’‌

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের