স্বাদ বদলে বানিয়ে ফেলুন চিংড়ির পাটিসাপটা, কীভাবে বানাবেন রইল রেসিপি…

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকালে পিঠে-পুলির মধ্যে পছন্দের তালিকায় প্রথমেই থাকে পাটিসাপ্টা। এটা সাধারণত মিষ্টি হয়। তবে একই নামে যদি হয় স্বাদ বদল তাহলে মন্দ হয় না। এই শীতে মিষ্টি মুখের সঙ্গে হয়ে যাক কিছুটা নোনতা মুখ। বাড়ির সদস্যদের অতিথি এলে তাকে চমকে দিতে  বানিয়ে ফেলুন  চিংড়ির পাটিসাপটা। নামটা শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। ভাবছেন কীভাবে বানাবেন? ঝটপট জেনে নিন রেসিপি।

উপকরণ 

ময়দা ১২৫ গ্রাম

চালের গুঁড়ো ২৫ গ্রাম

নুন ১চিমটি

ডিম ১টা

দুধ ৩০০ মিলি

মাখন ২৫ গ্রাম

পনির ৪০ গ্রাম

চিংড়ি মাছ ৫০০ গ্রাম

পিঁয়াজ ১টা

ধনেপাতা কুচোনো ১ টেবিল চামচ

মাখন

পদ্ধতি 

প্রথমে একটি প্যানে অলিভ অয়েল গরম করে তাতে পেঁয়াজ  ভালো করে  ভেজে নিন। তারপর চিংড়িগুলি ভেজে একটি পাত্রে তুলে রাখুন। তারপর ২৫ গ্রাম মাখন এবং ২৫ গ্রাম ময়দা মিশিয়ে একটা হালকা মিশ্রণ তৈরি করে নিন। তাতে যোগ করুন    দুধ।  ঘন না হওয়া পর্যন্ত সমানে নাড়তে থাকুন।  এবার আঁচ বাড়িয়ে দিয়ে  দিন পনিরের টুকরো, নুন, লঙ্কা, ১ টেবিল চামচ ধনেপাতা এবং চিংড়ি মাছগুলো। এই সমস্ত কিছু দিয়ে পুর তৈরি করে নিন।

এবার একটি বাটিতে  ময়দা, চালের গুঁড়ো এবং একটু নুন, ডিম এবং দুধ মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করতে হবে। প্যানে মাখন গরম করে মিশ্রণের কিছুটা দিয়ে পাটিসাপটার আকারে তৈরি করে নিয়ে তাতে চিংড়ি মাছের পুর ভরে মুড়ে দিয়ে  দু’পিঠ ভেজে নিলেই তৈরি চিংড়ি  পাটিসাপটা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য