‘….আবার জিতবে বাংলা’, নির্বাচনের আগে নতুন থিম সং প্রকাশ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : “খেলা হবে” র পর “যতই কর হামলা, আবার জিতবে বাংলা”। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই থিম সং প্রকাশ করল তৃণমূল। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একাধিক জনসভায় এই শ্লোগান দিয়েছেন। তিনি বলেছেন যতই হোক হামলা, আবার জিতবে বাংলা। অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল আসবে।

শনিবার তৃণমূলের এক্স হ্যান্ডেলে এই গানটির একটি ভিডিও করে পোস্ট করেছে। সেখানে রয়েছে একুশের মঞ্চ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কথা। কিভাবে বাংলার উপর হামলা করা হচ্ছে আর তার বিরুদ্ধে তৃণমূল পথে নেমে দিশা দেখাচ্ছে। ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে, হামলা করা হচ্ছে এইসব কথাই তুলে ধরা হয়েছে। এক্সপোস্টে বলা হয়েছে, আবার জিতবে বাংলা-গানটি রাজ্যের সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে। এই সুরের সঙ্গে দেশের শক্তি, বাংলার অদম্য স্পন্দন স্পন্দিত হচ্ছে। প্রতি ষড়যন্ত্র ও আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে। জনগণের বজ্রগর্জন শোনা যাবে। নতুন এই গানিটি গর্বের। মা-মাটি-মানুষের কন্ঠস্বর। আক্রমণ যতই করা হোক। বাংলাকে হারানো সম্ভব নয়।

 

সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি। কিন্তু নিজেদের ঘর বোঝাতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। শাসক থেকে বিরোধী কেউই বসে নেই। নিজের নিজের মতো করে প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এই প্রচারের জন্যই তৃণমূল আসন্ন নির্বাচনের আগেই তাদের থিম সং প্রকাশ করেছে। খেলা হবে স্লোগান দিয়ে যেমন মানুষের মনে জায়গা করে নিয়েছিল ঘাসফুল শিবির, ঠিক আবার জিতবে বাংলা স্লোগানটিও মানুষের মনে গেঁথে দিতে চাইছে তৃণমূল।

 

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের