‘‌দুটো ছয় মেরে তৃণমূলের পক্ষে ১২–০ করতে হবে’‌, বাঁকুড়ার সভায় লক্ষ্যমাত্রা বাঁধলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় সভা করেন বাঁকুড়ার শালতোড়ায় নেতাজি সেন্টেনারি কলেজের মাঠে। সেখানে তাঁর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দুই স্থানীয় নেতা। তাঁদের মধ্যে একজন প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট। অন্যজন বাঁকুড়া পুরসভার নির্দল কাউন্সিলার। আর এখান থেকেই বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন অভিষেক। আর বাঁকুড়া থেকে বিজেপিকে শূন্য করার লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ।

এদিকে বিজেপি কেন্দ্রে সরকারে থাকলেও কোনও কাজ করেনি বলে অভিযোগ তোলেন অভিযোগ। আর এখানের বিজেপি নেতারা বাংলার টাকা আটকে রাখার সুপারিশ করেন বলে অভিযোগ তাঁর। অভিষেক বলেন, ‘‌শালতোড়ার বিধায়ক বিজেপির। ২০২৪ সাল পর্যন্ত সাংসদ ছিল বিজেপির। আমি জিজ্ঞেস করি বিধায়ক–সাংসদদের লজ্জা লাগে না! কেন্দ্রীয় সরকারের সংস্থাকে ঘুষ দিয়ে মানুষকে নিজেদের অধিকারের স্বার্থে লড়তে হয়। তখন এদের বড় বড় ভাষণ কোথায় থাকে। বিষ্ণুপুরকে ছয় মারতে হবে, বাঁকুড়াকেও ছয় মারতে হবে। দু’টো ছয় মেরে তৃণমূলের পক্ষে ১২-০ করতে হবে। তৃণমূল জিতলে অধিকার পাবেন। বিজেপি জিতলে অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দু’মুঠো ভাত। বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত।’‌

অন্যদিকে এই জেলায় বিজেপিকে হারিয়ে ১২–০ করার ডাক দেন সাংসদ অভিষেক। একইসঙ্গে উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অভিষেকের বক্তব্য, ‘‌এই বাংলাকে সবুজময় করে তোলার সিদ্ধান্ত নিয়ে এসেছে মানুষজন। আজও বিষ্ণুপুর থেকে একজন সাংসদ রয়েছে বিজেপির। কিন্তু কোনও কাজ করেনি এত বছর কেন্দ্রের ক্ষমতায় থেকে। বিজেপির নেতা–কর্মীদের অনুরোধ করব, আমার চ্যালেঞ্জ রইল ১২ বছর ক্ষমতায় থেকে বাঁকুড়ার জন্য কী করেছে। রিপোর্ট কার্ড নিয়ে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রিপোর্ট কার্ড দেখিয়ে ভোকাট্টা করে মাঠের বাইরে পাঠিয়ে দেব। আজ বাঁকুড়া শান্ত। ১৫ বছর আগে কেমন পরিস্থিতি ছিল বাঁকুড়ার। আমাদের সরকার জল, স্বাস্থ্য, রাস্তা এবং মাওবাদী সমস্যা মিটিয়ে শান্ত করেছে।’‌

এছাড়া তৃণমূলের ‘রণ সংকল্প’ সভায় বাঁকুড়া জেলায় এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার এখান থেকেই বড় ঘোষণা করেন তিনি। অভিষেকের কথায়, ‘‌এখানে ১৮টি মাইন রয়েছে। এই ১৮টি মাইন শুরু হলে কমপক্ষে ২৫ হাজার লোক কর্মসংস্থানের বাড়তি সুযোগ পাবে। আমি গত দু’মাস ধরে এর উপর কাজ করেছি। আজ সকালেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রীর দফতর থেকে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, ৩১ মার্চের আগে সব কাজ চালু করে ২৫ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল। ১২–০ করতে হবে এবার।’‌

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়