চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌আপনি ইডি–সিবিআই লাগান, মানুষ তৃণমূলের পাশে আছে’‌, চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি: আজ, শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় সভা করেন বাঁকুড়ার শালতোড়ায় নেতাজি সেন্টেনারি কলেজের মাঠে। সেখানে তাঁর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দুই স্থানীয় নেতা। তাঁদের মধ্যে একজন প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট। অন্যজন বাঁকুড়া পুরসভার নির্দল কাউন্সিলার। আর এখান থেকেই বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। আর বাঁকুড়া থেকে বিজেপিকে শূন্য করার লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন করেন ডায়মন্ডহারবারের সাংসদ।

এদিকে বিজেপি কেন্দ্রে সরকারে থাকলেও কোনও কাজ করেনি বলে অভিযোগ তোলেন অভিযোগ। আর এখানের বিজেপি নেতারা বাংলার টাকা আটকে রাখার সুপারিশ করেন বলে অভিযোগ তাঁর। অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘‌শালতোড়ার বিধায়ক বিজেপির। ২০২৪ সাল পর্যন্ত সাংসদ ছিল বিজেপির। বিষ্ণুপুরকে ছয় মারতে হবে, বাঁকুড়াকেও ছয় মারতে হবে। দু’টো ছয় মেরে তৃণমূলের পক্ষে ১২-০ করতে হবে। সারা দেশ যদি গেরুয়াময় হয়, একা বাংলা রুখবে। দেশকে বাংলা পথ দেখাবে। আপনি ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন লাগান। যত অর্থবল রয়েছে সব লাগান। অপরদিকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার ১০ কোটি মানুষ। দেখি কে জেতে। গণতন্ত্রে গণদেবতা মানুষ। মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে।’‌

অন্যদিকে এই জেলায় বিজেপিকে হারিয়ে ১২–০ করার ডাক দেন সাংসদ অভিষেক। একইসঙ্গে উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অভিষেকের বক্তব্য, ‘‌এই বাংলাকে সবুজময় করে তোলার সিদ্ধান্ত নিয়ে এসেছে মানুষজন। আজও বিষ্ণুপুর থেকে একজন সাংসদ রয়েছে বিজেপির। কিন্তু কোনও কাজ করেনি এত বছর কেন্দ্রের ক্ষমতায় থেকে। বিজেপির নেতা–কর্মীদের অনুরোধ করব, আমার চ্যালেঞ্জ রইল ১২ বছর ক্ষমতায় থেকে বাঁকুড়ার জন্য কী করেছে। রিপোর্ট কার্ড নিয়ে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রিপোর্ট কার্ড দেখিয়ে ভোকাট্টা করে মাঠের বাইরে পাঠিয়ে দেব। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের ২ লক্ষ কোটি নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখেছে। আমি মিথ্যা বললে, আমার বিরুদ্ধে মামলা করে জেলে ঢোকাবে। রাজ্যে ২৯৪টি বিধানসভা রয়েছে। এক একটি বিধানসভার ৬৮০ কোটি টাকা বিজেপি সরকার আটকে রেখেছে। বাঁকুড়া জেলার ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে এই বিজেপি।’‌

এছাড়া তৃণমূলের ‘রণ সংকল্প’ সভায় বাঁকুড়া জেলায় এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার এখান থেকেই বড় টার্গেট বেঁধে দেন তিনি। অভিষেকের কথায়, ‘বিজেপিকে এমন শিক্ষা দিতে হবে যেন এই রাজ্যের দিকে চোখ তুলে দেখার আগে একশোবার ভাবে। সুভাষ সরকারকে যেমন প্রাক্তন করেছেন, প্রত্যেকটি বুথে এদের প্রাক্তন করতে হবে। বিষ্ণুপুর লোকসভায় কানের পাশ দিয়ে বেড়িয়েছে। পাঁচ হাজার ব্যবধান মানে আড়়াই হাজার ভোট এদিক ওদিক। আগামী নির্বাচনে এক লক্ষ ভোটে জিতবে। সুজাতা মণ্ডল এখানে রয়েছেন। বিষ্ণুপুর লোকসভায় বিজেপি কানের পাশ দিয়ে বেরিয়েছে। বিজেপির ৬টা কেড়ে নিয়ে এমন ছয় মারতে হবে, যেন বল বাউন্ডারির বাইরে চলে যায়।’‌

Published by:

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনের ফলের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, মোবাইল অ্যাপে জানা যাবে

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ