বাংলায় বিধানসভা নির্বাচন কি একদফায় হবে?‌ মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তাব ঘিরে গুঞ্জন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ চলতি বছরেই বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। আর তার আগে এসআইআর পর্ব নিয়ে এখন মানুষের প্রাণ ওষ্ঠাগত অবস্থা হয়েছে। এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিঠি লিখেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। এই আবহে এবার রাজ্যে আসন্ন নির্বাচন এক দফাতেই অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিতের মধ্যেই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। ক্রমবর্ধমান অভিযোগ ও তথ্যগত অসঙ্গতির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে আবার নতুন করে চারজন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করা হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন একদফায় করার প্রস্তাব জমা পড়েছে জাতীয় নির্বাচন কমিশনে বলে সূত্রের খবর।

এদিকে চারজন স্পেশাল রোল অবজারভাররা হলেন—রতন বিশ্বাস, সন্দীপ রেওয়াজী রাঠোর, ডঃ শৈলেন এবং বিকাশ সিং। তাঁরা প্রত্যেকেই আইএএস পদমর্যাদার আধিকারিক। তার ফলে সুব্রত গুপ্ত–সহ রাজ্যে মোট স্পেশাল রোল অবজারভারের সংখ্যা দাঁড়াল ২২ জন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে প্রস্তাবে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে পশ্চিমবঙ্গে একদফায় ভোটগ্রহণ সম্ভব। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশনের ফুল বেঞ্চ বলে সূত্রের খবর। অথচ শুনানি সংক্রান্ত ভুলত্রুটির জন্য বুথ লেভেল অফিসারদের দায়ী করেছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সময় তাঁদের গাফিলতি এবং ইআরও, এইআরও আধিকারিকদের পর্যবেক্ষণের ঘাটতির কথাও স্বীকার করা হয়েছে। যথাযথ নজরদারি থাকলে এত বিপুল ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ তৈরি হতো না বলেও মত নির্বাচন কমিশনের।

অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৩২ লক্ষ ‘আনম্যাপড’ শুনানির কাজ সম্পন্ন হয়েছে। তবে বাকি রয়েছে প্রায় ৯৪ লক্ষ ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ সংক্রান্ত শুনানি। তবে এই কাজ যদি ১২ ফেব্রুয়ারি তারিখের মধ্যে করা সম্ভব না হয় তাহলে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না। পশ্চিমবঙ্গ ছাড়াও এবার কেরল, তামিলনাড়ু, অসমের মতো রাজ্যে একসঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণা হবে বলে সূত্রের খবর। এই নিয়ে বৈঠকও করেছে নির্বাচন কমিশন। সেখানে এই বিষয়টি উঠে আসে। তবে নির্বাচন কমিশন কতটা করতে পারবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই।

এছাড়া ঠিক কেন এবার একদফায় নির্বাচনের প্রস্তাব? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ১৪ ফেব্রুয়ারি তারিখের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা নিয়ে বিস্তর আলোচনা হয় বৈঠকে। বাকি রাজ্যগুলির পরিস্থিতিও যাচাই করে দেখছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় পিছিয়ে গেলে নির্বাচনও পিছিয়ে যাবে। সেটা যাতে ঠেকানো যায় তাই একদফায় নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দফা কমানোর বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের মতামত জানতে চায় নির্বাচন কমিশন। তখনই মনোজ আগরওয়াল জানিয়ে দেন, একদফায় ভোট করতে রাজ্যে প্রয়োজনীয় সংখ্যক ভোট–কর্মী রয়েছে। পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পেলে পশ্চিমবঙ্গে একদফায় ভোট করা যেতে পারে বলে সূত্রের খবর।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই