কলকাতার হাসপাতালে মৃত্যু ১ বাজি শ্রমিকের, বাকিরাও আশঙ্কাজনক

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতার হাসপাতালে মৃত্যু হল এক বাজি শ্রমিকের। মৃতের নাম গৌরহরি দাস। চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণের জেরে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিলেন তিনি। গুরুতর জখম অবস্থায় ৪জনকে নিয়ে আসা হয়েছিল কলকাতায়। গৌরহরিদাসকে ভর্তি করা হয়েছিল এমআর বাঙুরে। শনিবার মধ্যরাতেই তাঁর মৃত্যু হয়। বাকি ৩জনকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কা জনক।

শনিবার সকালে আচমকাই চাম্পাহাটির হাড়াল এলাকা কেঁপে ওঠে। পরপর তিনবার বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে এলাকাটি। বিস্ফোরণের উৎস খুঁজতে গিয়ে দেখা যায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। সেখানে সমস্ত বৈধ বাজি বানানো হতো বলে সূত্রের খবর। অ্যাসবেস্টর দেওয়া বাড়ির মধ্যে চলত বাজি কারখানা। বিস্ফোরণের জেরে বাড়ির চাল উড়ে গিয়েছে। জানা গিয়েছে , ওই বাড়ি আশেপাশে একটি বড় গাছ ভস্মীভূত হয়ে গিয়েছে। বাড়িটির পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তর করা হয়েছিল। মধ্যরাতেই একজনের মৃত্যু হয়।

 বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। তাঁরা আগুনকে নিয়ন্ত্রণে এনেছে। দত্তপুকুর, এগরা, বজবজ, ঢোলাহাট। রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজি কারখানায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ নিষিদ্ধ বাজির কারণে প্রচুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরপর থেকে অবৈধ বাজি কারখানা ও নিষিদ্ধ বাজির ওপর সক্রিয়তা দেখিয়েছে। কিন্তু চম্পাহাটিতে ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের