জয়ের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে কার প্রেমে পড়লেন মাহি ভিজ?

তবে এবার এই নাটক অন্য মোড় নিল। গুঞ্জন, ৫৭ বছর বয়সী এক ব্যক্তির প্রেমে পড়েছেন মাহি। আর এই জল্পনা অভিনেত্রী নিজেই উস্কে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগত সত্যিই নাটকে ভরপুর! দিন কয়েক আগেই ১৫ বছরের সংসার ভাঙার ঘোষণা দিয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালী এবং মাহি ভিজ। তাঁদের সম্পর্ক ভাঙার খবর অবাক করেছিল সবাইকে। পাশাপাশি এমনটাও গুঞ্জন উঠেছিল যে, জয়ের থেকে ভরণপোষণ বাবদ ৫ কোটি টাকা নিয়েছেন মাহি ভিজ। যদিও এই গুঞ্জন উড়িয়ে মাহি জানান যে, জয়ের থেকে কোনও ভরণ পোষণ নিচ্ছেন না। বরং তাঁরা তাঁদের তিন সন্তানকে যৌথভাবে মানুষ করবেন। কিন্তু কেন এত বছরের সম্পর্ক ভাঙল জয়-মাহির তা কেউ জানে না। তবে এবার এই নাটক অন্য মোড় নিল। গুঞ্জন, ৫৭ বছর বয়সী এক ব্যক্তির প্রেমে পড়েছেন মাহি। আর এই জল্পনা অভিনেত্রী নিজেই উস্কে দিয়েছেন।

গত ৪ জানুয়ারী জয়-মাহি তাঁদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। এই ঘোষণার কয়েকদিন পরেই, নাদিম নাদের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ল। নাদাম নাদকে অভিনেত্রী তাঁর জীবনের ‘সবচেয়ে ভাল বন্ধু’ বলে উল্লেখ করেছেন। সম্প্রতি তিনি তাঁর জন্য একটি হৃদয়গ্রাহী জন্মদিনের পোস্ট লিখেছেন। যেখানে অভিনেত্রীকে নাদিমকে কেক খাইয়ে দিতে দেখা যাচ্ছে। দীর্ঘ পোস্টে নায়িকা মাহি লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি, নাদিম- শুধু তুমি কে তার জন্য নয়, বরং তুমি আমাকে কীভাবে অনুভব করো, তুমি আমার পাশে সবসময় আছো, তুমি আমার হৃদয়।’

 

 

View this post on Instagram

 

A post shared by Mahhi Vinod Vij (@mahhivij)

মাহি এই পোস্টের কমেন্টবক্সটি বন্ধ করে দিয়েছেন। এরপর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তাঁদের প্রেমের গুজবকে আরও বাড়িয়ে তুলেছে, অভিনেত্রী ও নাদিমের ছবিটি। যদিও অভিনেত্রী নাদিমের মুখটি দেখাননি। কিন্তু এখন জানা যাচ্ছে, মাহি ভিজের ‘সবচেয়ে ভাল বন্ধু’ নাদিম নাদের অভিনেতা সলমান খানের সঙ্গে একটি শক্তিশালী বন্ধন রয়েছে। তিনি সালমান খানের টেলিভিশন প্রযোজনা সংস্থা এসকে টিভির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার। তিনি সুপারস্টারের টেলিভিশন এবং ওয়েব কন্টেন্টের উদ্যোগগুলি পরিচালনা করেন, যার মধ্যে দ্য কপিল শর্মা শো-এর মতো বেশ কয়েকটি হিট শোও রয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

নাদিম এবং সলমান ছোটবেলার বন্ধু। জানা গিয়েছে, নাদিম প্রথমে ভিন্ন জায়গায় কাজ করতেন, কিন্তু পরে তিনি সলমান খানের সঙ্গে যোগ দিতে অন্য সমস্ত কাজ ছেড়ে দেন এবং তাঁর প্রযোজনা ব্যবসা শুরু করেন। ২০২৩ সালে, তিনি সলমান কপিল শর্মার শোতে উপস্থিত হয়েছিলেন। সেখানেই সলমান তাঁকে শৈশবের বন্ধু বলে পরিচয় করিয়ে দেন। বয়সের দিক থেকে বিচার করলে মাহি ১৯৮২ সালের ১ এপ্রিল জন্মেছেন, সুতরাং মাহি ভিজ বর্তমানে ৪৩ বছর বয়সী, যেখানে নাদিম নাদের বয়স ৫৭ বছর, অর্থাৎ মাহির থেকে প্রায় ১৪ বছরের বয়সের ব্যবধান মাহির। তবে, এই জুটি প্রেমের করছেন নাকি কেবল তাঁরা ঘনিষ্ঠ বন্ধু, তা নিশ্চিত নয় কেউ।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!