বিশ্বকাপে ‘বিছড়ে হুয়া ভাই’ বাংলাদেশের ম্যাচ আয়োজনের দায়িত্ব নিতে চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে নতুন নাটক শুরু করেছে বাংলাদেশ। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে  হতে চলা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খলতে অস্বীকার করেছে। ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ এই মর্মে আইসিসিকে চিঠিও দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে চিঠি লিখে তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। যদিও আইসিসি এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।  আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর বিসিবি এই পদক্ষেপ নিয়েছে। এই আবহেই এবার  বাংলাদেশের ম্যাচ আয়োজনের দায়িত্ব নিতে চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড। হ্যাঁ ঠিকই শুনছেন।

ভারতের মাটিতে খেলতে না চেয়ে বিসিবি তাদের ক্ষোভ প্রকাশ করছে।  এবারপাকিস্তান সেই বিতর্কে জড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে যে যদি শ্রীলঙ্কা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজনের জন্য  রাজি না হয় তাহলে  তারা সেগুলি আয়োজন করতে প্রস্তুত।জানানো হয়েছে, শ্রীলঙ্কার মাঠ প্রস্তুত সম্ভব  না হলে পিসিবি করাচি এবং রাওয়ালপিন্ডি সহ তাদের ভেন্যুগুলিকে বিকল্প হিসেবে তুলে ধরবে। সূত্র জানিয়েছে যে পাকিস্তানের সমস্ত মাঠ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সূত্র আরও জানিয়েছে যে পিসিবি ইতিমধ্যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ এর মতো বড় ইভেন্টগুলি সফলভাবে আয়োজন করেছে এবং তাই এই ম্যাচগুলি সুষ্ঠুভাবে আয়োজন করতে সক্ষম। 

আরও পড়ুন: জন্ম তামিলনাড়ুতে! চেনেন ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম একাদশে থাকা আদিত্য অশোককে?

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং বিসিবির মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই খবর সামনে এসেছে। নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতে খেলতে অনিচ্ছুক বলে জানিয়েছে এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে চিঠি পাঠিয়ে তাদের ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। তব বাংলাদেশের ম্যাচগুলি স্থানান্তরিত হবে কিনা সে বিষয়ে আইসিসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলির মধ্যে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। আইসিসির সময়সূচীতে কোনও পরিবর্তন আনার সম্ভাবনা কম বলেই জানা গিয়েছে।

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে