আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোহলির চওড়া ব্যাটে ভর করে কিউইদের হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিনিধি:  ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে টসে হেরে  প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলে  কিউইরা।   নিউজিল্যান্ড ভারতকে জেতার জন্য ৩০১ রানের লক্ষ্যমাত্রা দেয়। সেই রান তাড়া করতে নেমে দুর্দান্ত খেলেন বিরাট কোহলি-গিল-আইয়াররা। তাঁদের ব্যাটে ভর করে তিন  সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয়ী হয়েছে ভারত। ৩০০ রান তাড়া করতে নেমে ৬ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ৩০৬ রান করেছে টিম ইন্ডিয়া।

সমালোচকদেড় মুখে ঝামা ঘষে আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ প্রত্যাবর্তন করেছেন শুভমন গিল। তিনি ৬৬ বলে নিজের ১৬তম ওয়ানডে অর্ধশতরান করেছেন। তবে শতরানের স্বপ্ন পূর্ণ হয়নি। অশোকের বলে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে আউট হন শুভমন। কাইল জেমিসনের বলে মাইকেল ব্রেলওয়েলের হাতে ক্যাচ দিয়ে আউট রোহিত শর্মা ২৬ রানে আউট হওয়ার পর শুরু থেকেই বিরাটের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন গিল। আঘাত কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়া পর্যন্ত, গত কয়েক সপ্তাহ গিলের জন্য সত্যিই কঠিন ছিল। শতরান হয়নি কোহলির। জেমিসনের বলে ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে ৯৩ রানে আউট হন কোহলি। বিরাটের পর আউট হয়ে যান জাদেজা। ৪৭ বলে ৪৯ রান করে আউট হয়ে যান শেয়াস আইয়ার। হর্ষিত রানাও শেষের দিকে দুর্দান্ত খেলেছেন। ২৩ বলে করেছেন ২৯ রান।

আরও পড়ুন: কিউইদের বিরুদ্ধে জয়ের জন্য শুভমনদের চাই ৩০১ রান

ড্যারিল মিচেল করেছেন ৮৪ রান। নিউজিল্যান্ডের শুরুটা দুর্দান্ত ছিল। ওপেনার ডিওন কনওয়ে এবং হেনরি নিকোলস প্রথম উইকেটে ১১৭ রানের জুটি গড়েন। এই জুটির দুই খেলোয়াড়ই ৬০ বলে তাদের অর্ধশতরান পূর্ণ করেন।   জুটি ভেঙে দেন হর্ষিত রানা, যিনি হেনরি নিকোলসকে আউট করেন। নিকোলস ৬৯ বলে ৮টি  মেরে ৬২ রান করেন। এরপর হর্ষিত কনওয়েকেও আউট করেন। কনওয়ে ৬৭ বলে ৬টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৫৬ রান করেন। ২৮ ওভারে সিরাজ উইল ইয়ংয়ের উইকেট নেন। ইয়ং ১২ রান করেন। এরপর ৩৪তম ওভারে কুলদীপ যাদব গ্লেন ফিলিপসকে আউট করেন, তখন নিউজিল্যান্ডের স্কোর ছিল ১৭০। এরপর, ৩৮  ওভারে প্রসিধ মিচেল হেকে বোল্ড করেন, যিনি মাত্র ১৮ রান করেন। ৪৩তম ওভারে ব্রেসওয়েল আইয়ারের বলে রান আউট হলে কিউইরা ষষ্ঠ উইকেট হারান। এরপর সিরাজ  পরের ওভারেই জাকারিকে বোল্ড করেন। ৪৮তম ওভারে ড্যারিল মিচেল ৭১ বলে ৮৪ রান করে আউট হলে নিউজিল্যান্ড বড় ধাক্কা খায়। শেষ পর্যন্ত, ৮ উইকেটে নিউজিল্যান্ড ৩০০ রানে পৌঁছায়।

Published by:

Share Link:

More Releted News:

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ