সরকারবিরোধী বিক্ষোভে ভয়ানক অবস্থা ইরানের, মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান। ১৫ দিন ধরে চলছে সরকারবিরোধী আন্দোলন। এতেই বাড়ছে প্রাণহানির সংখ্যা। আমেরিকা ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) রবিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে সে দেশে বিক্ষোভের শুরু থেকে এখনও পর্যন্ত ৫৩৮ জনের মৃত্যু হয়েছে। আন্দোলনের কারণে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে মৃত ও গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানানো হয়েছে।

অশান্তি এড়াতে গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ও আন্তর্জাতিক কল পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এই কারণে  থাকায় সঠিক তথ্য সংগ্রহ অসম্ভব হয়ে পড়েছে বলেই জানানো হয়েছে। সূত্রের খবর,  রাজধানী তেহরানের বড় বড় হাসপাতালগুলোর মর্গ ইতিমধ্যেই মৃতদেহে ভরে গিয়েছে বলেই খবর মিলেছে।  হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ও নিহতদের ভিড়ে হাসপাতালগুলোতে এক বিন্দুও জায়গা নেই। মানুষকে সাহায্য করতে না পেরে হাসপাতাল প্রশাসন চরম অসহায়ত্ব প্রকাশ করছে। যদিও ইরান সরকার এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা জানায়নি। তবে যত দিন যাচ্ছে রাজপথে আন্দোলনের তীব্রতা ও সহিংসতার  ভয়াবহ রূপ নিচ্ছে।

আরও পড়ুন: বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ বলে ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের শাস্তির হুঁশিয়ারি

ইরানে বিক্ষোভের আবহে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ  দিয়েছেন চরম হুঁশিয়ারি। বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছেন যারা বিক্ষোভে অংশ নেবেন, তাদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করা হবে। সেই সঙ্গেই ইরানের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হবে। সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে ইরানের অ্যাটর্নি জেনারেল বলেছেন, যারা বিক্ষোভ করছেন শুধু তারা নয়  যারা ‘দাঙ্গাকারীদের সহায়তা করেছেন’, তারাও একই অভিযোগের ও শাস্তির মুখোমুখি হবেন।  এই প্রসঙ্গে উল্লেখ্য, ইরানের দণ্ডবিধির ১৮৬ নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে কোনো গোষ্ঠী বা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে জড়ায়, তাহলে যারা জেনে-বুঝে সেই গোষ্ঠীর উদ্দেশ্যে সহায়তা করে, তারাও ‘আল্লাহর শত্রু’ হিসেবে বিবেচিত হতে পারেন। তারা নিজেরা সরাসরি সশস্ত্র কর্মকাণ্ডে অংশ না নিলেও অপরাধী। দণ্ডবিধির ১৯০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী  ‘আল্লাহর শত্রু’ হিসেবে বিবেচিত হলে শাস্তি অত্যন্ত কঠোর।  যার মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড, ফাঁসি, ডান হাত ও বাঁ পা কেটে ফেলা অথবা স্থায়ীভাবে দেশের অভ্যন্তরে নির্বাসন।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে