বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ বলে ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের শাস্তির হুঁশিয়ারি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সরকার বিরোধী আন্দোলনের জেরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ইরানে। টানা দুই সপ্তাহ ধরে জ্বলছে এই বিক্ষোভের আগুন। এই আবহে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ দিলেন চরম হুঁশিয়ারি। বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছেন যারা বিক্ষোভে অংশ নেবেন, তাদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করা হবে। সেই সঙ্গেই ইরানের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হবে।

সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে ইরানের অ্যাটর্নি জেনারেল বলেছেন, যারা বিক্ষোভ করছেন শুধু তারা নয়  যারা ‘দাঙ্গাকারীদের সহায়তা করেছেন’, তারাও একই অভিযোগের ও শাস্তির মুখোমুখি হবেন।  এই প্রসঙ্গে উল্লেখ্য, ইরানের দণ্ডবিধির ১৮৬ নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে কোনো গোষ্ঠী বা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে জড়ায়, তাহলে যারা জেনে-বুঝে সেই গোষ্ঠীর উদ্দেশ্যে সহায়তা করে, তারাও ‘আল্লাহর শত্রু’ হিসেবে বিবেচিত হতে পারেন। তারা নিজেরা সরাসরি সশস্ত্র কর্মকাণ্ডে অংশ না নিলেও অপরাধী। দণ্ডবিধির ১৯০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী  ‘আল্লাহর শত্রু’ হিসেবে বিবেচিত হলে শাস্তি অত্যন্ত কঠোর।  যার মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড, ফাঁসি, ডান হাত ও বাঁ পা কেটে ফেলা অথবা স্থায়ীভাবে দেশের অভ্যন্তরে নির্বাসন।

আরও পড়ুন: অশ্লীলতার দায়ে ৬০০ x অ্যাকাউন্ট বন্ধ, কেন্দ্রের হুঁশিয়ারির পরেই পদক্ষেপ

প্রসঙ্গত, একাধিক সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ইরানে বিক্ষোভের কারণে  প্রায় ৬৫ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ৩০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে তা থেকে সিগারেট জ্বালানোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিক্ষোভ–হিংসা ছড়িয়ে পড়েছে। এ বিক্ষোভ রুখতে বৃহস্পতিবার থেকে তেহরানে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে এবং টেলিফোন লাইনও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে ইরানের রাস্তাগুলিতে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই আবহে এক সাহসী প্রতিবাদে নেমে পড়লেন ইরানের মহিলারা। সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে, ইরানের ধর্মীয় প্রধান আয়াতুল্লা আলি খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে সেই আগুনে প্রকাশ্যে সিগারেট ধরাচ্ছেন মহিলারা। যা সরাসরি রাষ্ট্রক্ষমতাকে চ্যালেঞ্জ করার প্রতীক হিসেবে মনে করা হচ্ছে।

এদিকে ডিসেম্বর মাসের শেষের দিকে বিক্ষোভ শুরু হয় এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে দেশে প্রচলিত ধর্মীয় ব্যবস্থার জন্য এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। ইরানের আইনে শিয়া ধর্মপ্রধানের ছবি পোড়ানো মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয়। এমনকী প্রকাশ্যে মহিলাদের ধূমপান দীর্ঘদিন ধরেই সামাজিক এবং ধর্মীয় বিধিনিষেধের অধীনে রয়েছে। সুতরাং খামেনেইয়ের ছবি পুড়িয়ে সেই আগুনে সিগারেট ধরানোর মতো কাজ করে প্রতিবাদকারীরা রাষ্ট্রের কর্তৃত্ব এবং নারীদের উপর চাপিয়ে দেওয়া সামাজিক নিয়ন্ত্রণ, দুটোকেই প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন।

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর