শামির পর এসআইআরের শুনানির ডাক পেলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর নিয়ে বাংলা জুড়ে হইহই রব উঠেছে। শুনানি ডাক পাচ্ছেন এমন সব ব্যক্তিরা যারা দেশের জন্য নানা ভাবে কাজ করেছেন। কেউ প্রশাসনে, কেউ সেনাবাহিনীতে আবার কেউ খেলোয়াড় হিসেবে। এবার  ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা দলের বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্লা ডাক পেলেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ শুনানিতে। তাঁর আগে বিশ্বকাপ জেতানো ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে এসআইআরের নোটিস পাঠিয়েছিল কমিশন।

জানা গিয়েছে, গত ৭ জানুয়ারি হাজিরার জন্য নোটিস পাঠানো হয় লক্ষ্মীরতন শুক্ল । পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন খেলা থাকার কারণে শুনানিতে হাজিরা দিতে পারেননি। হিয়ারিংয়ে না যেতে পারা প্রসঙ্গে লক্ষ্মীরতন জানিয়েছেন, তিনি বিজয় হজারে ট্রফিতে দলের কোচিংয়ে ব্যস্ত ছিলেন তাই ৭ জানুয়ারি তাঁকে ডেকে পাঠানো হলেও যেতে পারেননি। বাংলা দলের কোচ হিসাবে ব্যস্ত ছিলেন তিনি। টুর্নামেন্ট থেকে বাংলা বিদায় নেওয়ার পরেই তিনি রাজ্যে ফিরেছেন। এবার তিনি কবে শুনানির জন্য যাবেন তা কথা বলে নির্ধারণ করবেন।

আরও পড়ুন: এসআইআর নিয়ে তৃণমূলের মামলা, নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট

সূত্রে জানা গিয়েছে খসড়া তালিকাতে প্রাক্তন ক্রিকেটারের বাবার নাম নিয়ে সমস্যা রয়েছে। ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় হাওড়া উত্তরের ভোটার। বর্তমানে তিনি বাংলার দলের কোচ হলেও তিনি রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। তিনি সেই দায়িত্ব তিনি ছেড়ে দেন। অন্যদিকে  বিজয় হজারে টুর্নামেন্টে খেলার কারণে শামি এসআইআরের ডাক পেয়েও যেতে পারেননি। তিনি কলকাতার রাসবিহারী বিধানসভার অন্তর্গত ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়