IPL: চূড়ান্ত নিলামে ঠাঁই পেলেন সাকিবসহ ৫ বাংলাদেশি ক্রিকেটার

পাঁচ ক্রিকেটারের মধ্যে সাকিব ও মুস্তাফিজুরের জন্য ভিত্তিমূল্য বা বেস প্রাইস রাখা হয়েছে ২ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন আইপিএলের নিলামের তালিকায় ঠাঁই পেলেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। ওই পাঁচ ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ শরিফুল ইসলামকে। পাঁচ ক্রিকেটারের মধ্যে সাকিব ও মুস্তাফিজুরের জন্য ভিত্তিমূল্য বা বেস প্রাইস রাখা হয়েছে ২ কোটি টাকা। আর বাকি তিন ক্রিকেটার লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৫০ লাখ টাকা।

চলতি বছরের আইপিএলে নিলামের তালিকায় রাখা হয়েছে মোট ৫৯০ জন বিদেশি ক্রিকেপটারকে। সবচেয়ে বেশি রয়েছেন অজি ক্রিকেটাররা। ওই দেশের ৪৭ ক্রিকেটারকে নিলামের তালিকায় রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার পরেই রয়েছে ওয়েস্টইন্ডিজ। ক্যারিবিয়ান দেশটির ৩৪ ক্রিকেটারের নাম রয়েছে। এছাড়া আফগানিস্তানের ১৭, ইংল্যান্ডের ২৪, আয়ারল্যান্ডের ৫, নিউজিল্যান্ডের ২৪, দক্ষিণ আফ্রিকার ৩৩, শ্রীলঙ্কার ২৩, জিম্বাবুয়ের এক, নামিবিয়ার ৩ জন, নেপালের এক, স্কটল্যান্ডের দুই ও মার্কিন যুক্তরাষ্ট্রের এক ক্রিকেটার রয়েছে নিলামের তালিকায়।

প্রাথমিকভাবে নিলামের জন্য যে তালিকা তৈরি করা হয়েছিল, তাতে বাংলাদেশের নয় ক্রিকেটারের নাম ছিল। কিন্তু চূড়ান্ত পর্যায়ের তালিকা থেকে চার ক্রিকেটার বাদ গিয়েছেন। ভারতীয় এবং বিদেশি মিলিয়ে মোট ৪৮জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি টাকার তালিকায়। সেই তালিকায় ঠাঁই পেয়েছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। আর ৫০ লাখ ভিত্তিমূল্যের তালিকায় ঠাঁই পেয়েছেন তিন ক্রিকেটার লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। নিলামে কোন দল বাংলাদেশি ক্রিকেটারদের কেনার জন্য ঝাঁপায় তাই দেখার। সব ক্রিকেটার দল পান কিনা, সে দিকেও নজর থাকবে সবার।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর