ফেনীতে ফের হিন্দু যুবককে কুপিয়ে খুন করল খালেদার দলের সশস্ত্র ক্যাডাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, ফেনী: বাংলাদেশ জুড়ে অব্যাহত হিন্দু নিধন যজ্ঞ। এবার ফেনীর দাগনভূঞায় অটোচালক এক হিন্দু যুবককে কুপিয়ে খুন করল খালেদা জিয়ার দলের সশস্ত্র ক্যাডাররা। নিহত যুবকের নাম সুমিত দাস। খুনের পরে নিহত যুবকের অটোরিকশাও নিয়ে গিয়েছে সন্ত্রাসীরা। সুমিতের খুনীদের বাঁচাতে আসরে নেমেছে পুলিশ। দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম জানিয়েছেন, ‘সুমিতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ হাসিনা জমানার অবসানের পরেই দাগনভূঞা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বিএনপির যুব সংগঠনের সন্ত্রাসীরা। আওয়ামী লীগ দোসর আখ্যা দিয়ে সাধারণ মানুষের উপরে নির্মম নির্যাতন চালাচ্ছে। হিন্দুদের উপরেও চলছে লাগাতার অত্যাচার। বিএনপি সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। পুলিশকে বার বার জানিয়েও কোনও লাভ হচ্ছে না। নিহত সুমিতের কাছেও চাঁদা দাবি করেছিল বিএনপি সন্ত্রাসীরা। কিন্তু টাকা দিতে অস্বীকার করে সে। এর পরে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল সন্ত্রাসীরা। তখন থেকেই আতঙ্কে ভুগছিল পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ‘গত সোমবার রাত আটটার দিকে কাজের তাগিদে অটোরিকশায় নিয়ে বের হন সুমিত। তার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার ভোর ৪টার দিকে দক্ষিণ করিমপুর এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মরদেহের মাথা, মুখ ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।’ এ নিয়ে গত দেড় মাসে ইসলামি জঙ্গি, জামায়াতে ইসলামি ও বিএনপি সন্ত্রাসীদের হাতে কমপক্ষে ১৮ জন হিন্দু খুন হলেন।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র