আইনি বিপাকে শাহিদের ‘ও রোমিও’, নির্মাতাদের ২ কোটির নোটিস ধরালেন গ্যাংস্টার উস্তারার কন্যা

মুক্তির আগেই আইনি বিপাকে পড়েছে শাহিদ কাপুরের আসন্ন ছবি 'ও রোমিও'। যে ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন শাহিদ কাপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগেই আইনি বিপাকে পড়েছে শাহিদ কাপুরের আসন্ন ছবি ‘ও রোমিও’। যে ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন শাহিদ কাপুর। ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন দিশা পাটানি। যা দেখার জন্যে আগ্রহী ভক্তরা। কিন্তু মুক্তির আগেই আইনী বিপাকে ছবির নির্মাতারা। মুম্বইয়ের গ্যাংস্টার হুসেন উস্তারার মেয়ে সানোবের শেখ, ছবিটির নির্মাতাদের একটি আইনি নোটিশ পাঠিয়েছেন বলে খবর মিলেছে। তাঁর অভিযোগ, এই ছবিতে তাঁর বাবাকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে। নোটিশে তিনি ২ কোটি টাকা ক্ষতিপূরণেরও দাবি করেছেন। এবং সাত দিনের মধ্যে এই অর্থ প্রদানের নির্দেশ দিয়েছেন। তবে শাহিদ কাপুরের আসন্ন ছবি ‘ও রোমিও’ আদৌ কোনও বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত কিনা তা জানা যায়নি। তবে, ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ছবিটির গল্প হুসেন উস্তারা এবং স্বপ্না দিদির সঙ্গে সম্পর্কিত।

১০ জানুয়ারী প্রকাশিত ছবির টিজারেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। যা দেখে স্পষ্ট, ছবিটি বাস্তব ঘটনা দ্বারা অনুপ্রাণিত। একটি প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে গ্যাংস্টারের কন্যা নোটিশটি পাঠিয়েছেন। এবং নোটিশে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক বিশাল ভরদ্বাজের নাম উল্লেখ করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন যে, ‘ও রোমিও’ হুসেন উস্তারার গল্প অবলম্বনে তৈরি হয়েছে। যার ফলে তাঁদের পরিবারের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক দাবির পাশাপাশি, গ্যাংস্টার কন্যা ছবিটির মুক্তিও স্থগিত করার আহ্বান জানিয়েছেন। ছবিতে শাহিদের নাম উস্তারা রাখা হয়েছে। এর আগে ২০১৮ সালে ভরদ্বাজ ইরফানের সঙ্গেও একটি ছবির ঘোষণা করেছিলেন। যেখানে ইরফানের চরিত্রের নামও উস্তারা রাখা হয়েছিল। যদিও কয়েকদিন পরেই, ইরফান এবং দীপিকা পাড়ুকোনের ছবিটির শুটিং স্থগিত হয়ে যায়। ভরদ্বাজ এই বিষয়ে জানিয়ে ছিলেন, “আমি ছবিটি কয়েক মাস পিছিয়ে দিচ্ছি। কারণ আমার দুই প্রধান অভিনেতার স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। ইরফানের জন্ডিস হয়েছে, আর সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে। দীপিকা পাড়ুকোনের পিঠের সমস্যা রয়েছে। পদ্মাবতের শুটিংয়ের তিনি চোট পেয়েছিলেন।’

সেই সময় খবর ছিল যে এটি স্বপ্না দিদির বায়োপিক, কিন্তু ভরদ্বাজ স্পষ্ট করে বলেছিলেন যে, এটি কোনও রহিমা খান বা স্বপ্না দিদির জীবনের উপর ভিত্তি করে তৈরি নয়। তবে হ্যাঁ, এটি হুসেন জাইদির বই “মাফিয়া কুইন্স অফ মুম্বই” থেকে অনুপ্রাণিত। এখন অনুমান, ও রোমিও-তে একই গ্যাংস্টারের জীবনী তুলে ধরা হচ্ছে। তবে সেখানে নায়ক-নায়িকা অন্য। ও’রোমিওতে শাহিদ, তৃপ্তি ডিমরি, অবিনাশ তিওয়ারি, ফরিদা জালাল, বিক্রান্ত ম্যাসি, নানা পাটেকর, তামান্না ভাটিয়া, দিশা পাটানি, অরুণা ইরানি, হুসেন দালাল, রেশ লাম্বা এবং রাহুল দেশপান্ডে রয়েছে। কামিনে (২০০৯), হায়দার (২০১৪) এবং রেঙ্গুন (২০১৭) এর পর এটি বিশাল ভরদ্বাজের সঙ্গে শহীদের চতুর্থ জুটি।ও’রোমিও আগামী ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের