‘SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত’, শুনানিতে হাজির হয়ে কমিশনকে মানবিক হওয়ার আর্জি দেবের

জানা গিয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে বারোটা নাগাদ যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে পৌঁছন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুরে এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হলেন তারকা-সাংসদ দেব। জানা গিয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে বারোটা নাগাদ যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে পৌঁছন তিনি। নথি পেশের পর বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে কমিশনকে মানবিক হওয়ার আর্জি জানালেন দেব। পাশাপাশি জানালেন, SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত। অন্তত প্রবীণদের ছাড় দেওয়া হোক। বললেন, ‘আমাদের লাইনে দাঁড়াতে কোনও সমস্যা নেই। কিন্তু যাঁরা বৃদ্ধ, অসুস্থ তাঁদের লাইনে দাঁড়ানো সমস্যা। তাই কমিশনকে বলব, তাঁদের বাড়ি গিয়ে যদি প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়।’

গত ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এসআইআরের শুনানি। খসড়া তালিকায় যাঁদের নাম ওঠেনি, বা ২০০২ সালে যাঁদের ভোটার তালিকায় নাম নেই, বা নথিতে সামান্য গরমিল রয়েছে, মুলত সেই সকল ভোটারদের তলব করা হয়েছে শুনানিতে। কিন্তু শুনানির দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বৃদ্ধ, অসুস্থদের। যার ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এদিকে দেবের পাশাপাশি শুনানিতে ডাক পেয়েছেন জয় গোস্বামী, মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা-সহ একাধিক বিখ্যাতরা। ঘাটালের সাংসদ দেবকে নোটিস পাঠিয়ে আজ, বুধবার হাজিরা দিতে বলা হয়েছিল। সেইমতো তিনি নির্দিষ্ট সময়েই যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী স্কুলে পৌঁছে যান।

সুপারস্টারকে একনজর দেখার জন্যে স্বাভাবিক ভাবেই ভিড় উপচে পড়ে। তবে গাড়ি থেকে নেমে তিনি সোজা স্কুলের ভিতরে চলে যান। এদিন সংবাদমাধ্যমে র সামনে উপস্থিত হয়ে দেব বলেন, ‘দায়িত্ববান নাগরিক হিসেবে যা কর্তব্য সেটাই করলাম। যা যা নথি চেয়েছিল সব দিলাম। তবে আমাকে অনেকে ফোন করেছেন। জানিয়েছেন বৃদ্ধ, অসুস্থদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে ভয় পাচ্ছেন। এক্ষেত্রে কিছু কইরা দরকার! এসআরএর ক্ষেত্রে আমাদের বয়সের নাগরিকদের কোনও সমস্যা নেই। কিন্তু সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের ৭০-৮০ উর্ধ্ব বয়স বা যাঁরা অসুস্থ তাঁদের অন্তত রিলিফ দেওয়া প্রয়োজন। তাই কমিশনের কাছে আবেদন, বিষয়টা একটু ভেবে দেখুন। একটু মানবিক হোন। নির্বাচনটা মানুষের কাছে উৎসব। তাই কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়।’

বর্তমানে রাজ্যজুড়ে SIR আতঙ্ক। এই নিয়ে প্রতিবাদেও সরব রাজ্যের শাসকদল।এনার্মুলেশন ফর্ম বিলি শেষে খসড়া তালিকা ঘোষিত হয়েছে। ২০০২ তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের নাম ওঠেনি খসড়া তালিকায়। যার ফলে শুনানিতে ডাক পেয়েছেন তাঁরা। এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন দেবও। সঙ্গে তাঁর পরিবারের তিনজনকেও নোটিস ধরানো হয়েছে। তাঁদের শুনানিকেন্দ্রে হাজির হয়ে নথিপত্র দেখাতে হবে, এটাই জানানো হয়েছিল। এদিকে, দেবকে তলব নিয়ে দীর্ঘদিন ধরেই কমিশনকে নিশানা করছে তৃণমূল। অভিযোগ, একজন ব্যস্ত অভিনেতা এবং জনপ্রতি নিধিকে এভাবে নোটিস পাঠানোল অর্থ হেনস্তা করা বোঝায়। সূত্রের খবর, দেবের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরে ঘাটালে। সেখানেই তাঁর জন্ম। পরবর্তীতে বাবার কর্মসূত্রে মুম্বইতে চলে যান দেব এবং তাঁর পরিবার। বহু বছর পর অভিনয়সূত্রে কলকাতায় আসা তাঁর। এবং পাকাপাকিভাবে এখানেই পরিবার নিয়ে থাকতে শুরু করেন তিনি। বর্তমানে দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসন তাঁর স্থায়ী ঠিকানা। পাশাপাশি তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জন্মস্থান ঘাটালের তিনবার সাংসদ হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের সাংসদ এলাকার মানুষদেরও নিয়মিত খেয়াল রাখেন তিনি। তাই এরকম একজন ব্যক্তিত্বকে এখন নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে বলছে নির্বাচন কমিশন। সঙ্গে তাঁর পরিবারের তিনজনকেও শুনানিতে ডাকা হয়েছে। এটি নিছক হেনস্থা ছাড়া আর কিছুই না বলে অভিযোগ শাসক শিবিরের। এর আগে শুনানির নোটিস পাঠানো হয়েছে জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও। তিনিও পশ্চিম মেদিনীপুরের আদি বাসিন্দা।

খোরপোশ বাবদ হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা দাবি সুজানের, জল্পনা ওড়ালেন ফারাহ

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েও বেরিয়ে এলেন কুণাল, তুললেন বিস্ফোরক অভিযোগ

‘অভিষেকের আইনজীবী কে?’ বিচারপতির প্রশ্নেই এজলাসে থতমত কল্যাণ

ফেলে দেবেন না কাঁঠালের বীজ! বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা

আত্মঘাতী যুগল, গাছ থেকে উদ্ধার ঝুলন্ত মরদেহ, কেন এই চরম সিদ্ধান্ত?

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

কাটল আইনি জট! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘Jana Nayagan’, কবে মুক্তি পাচ্ছে বিজয়ের ছবি?

হঠাৎ মিষ্টি খেতে মন চাইছে? অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘কুনাফা’

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

হাজিরা এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের

মামলার ডিজে বাজছে, সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ফের অভিযোগ

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় মোড়, সোনমকে নিয়ে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?