চাকুলিয়াতে শুনানি কেন্দ্রে ব্যাপক হামলা, ভাঙচুর, বিক্ষোভ, ধরিয়ে দেওয়া হল আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি ,চাকুলিয়া: উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় বিডিও অফিসে শুনানি চলার সময় গোলমাল। ভাঙচুর ,আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বন্ধ শুনানি পর্ব। শুনানি চলাকালীন ভোটারদের নানা ভাবে হয়রানি করছেন নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকরা। এই অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি চরমে পৌঁছয়। এই ঘটনায় নির্বাচন কমিশনের সিইও(CEO) মনোজ আগরওয়াল উত্তর দিনাজপুরের জেলাশাসককে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় বিডিও(BDO) অফিসে যে সিসিটিভি(CCTV) ফুটেজ রয়েছে তা স্টোর করার নির্দেশ দেওয়া হয়েছে।

কারা এই ভাঙচুর করেছে পুলিশকে এবং জেলাশাসককে তা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে।এর পাশাপাশি বাঁকুড়া জেলার ছাতনাতে(Chatna) সেখানেও বিডিও অফিসে শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে। চাকুলিয়াতে বিডিও অফিসের পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিডিও অফিসের সমস্ত আসবাবপত্র এবং ফাইলপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চাকুলিয়াতে বিক্ষোভ চলাকালীন তা আটকাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন । আলিপুরদুয়ার জেলাতেও ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। চলে দুপুর তর্কাতর্কি।

অন্যদিকে,বুধবার মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিডিও অফিসে এসআইয়ের হেয়ারিং ক্যাম্পে ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার ফারাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করতে যান ফারাক্কার এসডিপিও(SDPO Farakka) শেখ শামসুদ্দিন, ও ফারাক্কা থানার আইসি সুজিত ঘোষ।এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।ফারাক্কাতে যাতে নতুন করে গোলমাল না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫