‘রাজাকার’ নাজমুল ইস্তফা না দেওয়া পর্যন্ত খেলবেন না, জানিয়ে দিলেন বাংলাদেশের ক্রিকেটাররা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ ক্রিকেটাররা। বিসিবি পরিচালকের পদ থেকে সরতেই হবে এম নাজমুল ইসলামকে। সাংবাদিক সম্মেলন করে তাঁরা ৫টি কারণ জানিয়েছেন। তাঁদের স্পষ্ট কথা, ক্রিকেটাররা খেলতে প্রস্তুত। কিন্তু তারজন্য বিসিবি পরিচালকের পদ থেকে সরতে হবে নাজমুলকে।

এদিন সাংবাদিক সম্মেলনে ঢাকার প্রথম ক্রিকেটের সঙ্কট, মহিলা ক্রিকেটারদের যৌন হয়রানি অভিযোগে বিসিবির অবস্থানের বিষয়ে বলা হয়েছে। পাশাপাশি নাজমুল ইসলামের পদত্যাগ ও মহিলা ক্রিকেটে সুযোগ-সুবিধার বিষয়টিও তুলে ধরা হয়েছে। সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বলা হয়েছে, খেলোয়াড়রা তখনই খেলতে যাবে, যখন বিসিবি নিশ্চিত করে জানাবে ৪৮ ঘন্টার মধ্যে নাজমুল ইসলাম আর পরিচালক পদে থাকবেন না। বোর্ডের পক্ষ থেকে এই শর্ত মেনে নেওয়া হলেই খেলতে নামবে দল।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে খেলা ছিল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা ছিল। তাঁরা মাঠে যাননি। বিসিবির কয়েকজন পরিচালক তাঁদের সঙ্গে কথা বলেও লাভ হয়নি। বোর্ডের পক্ষ থেকে নাজমূল ইসলামকে অর্থ বিভাগের পদ থএকে সরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ক্রিকেটারদের নিয়ে করা মন্তব্যের জেরেই তাঁর পদত্যাগের দাবি জানানো হয়েছে। টি-২০ বিশ্বকাপ খেলতা ভারতে আসবে না বাংলাদেশ। তারফলে ক্রিকেটাররা যে আর্থিক ক্ষতির মুখে পড়বে সেটা কীভাবে মেটানো হবে প্রশ্ন করা হলে, নাজমূল জানান, ক্রিকেটাররা গিয়ে কিছু করতে না পারলে, তার পিছনে হওয়া খরচ চাওয়া হয় কি? কোথাো তেমনভাবে দাগ কাটতে পারেনি দল। তারপরেও তাঁদের পিছনে খরচ হচ্ছে। সেই টাকা তো চাওয়া হয় না। তাহলে এই ক্ষেত্রে কেন হবে? এই সবের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে।  এরপরেই তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। 

 

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক