বাড়িতে না গিয়ে চায়ের দোকানে বসে SIR শুনানির নোটিশ দিচ্ছেন BLO

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: এসআইআর হিয়ারিং নোটিশ বাড়ি বাড়ি না দিয়ে চায়ের দোকানে বসে দেওয়ার অভিযোগ বিএলও’র(BLO) বিরুদ্ধে। বলতে গেলে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বিএলওকে ঘিরে বিক্ষোভ। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার গাংনদীয়া ১৯৭ নং বুথের ঘটনা।

গ্রামবাসীদের অভিযোগ,বিএলও নবাবুদ্দিনের(Nababuddin) কাছে গাংনদীয়া ১৯৭ নং বুথে লজিক্যাল ডিসক্রিপেন্সি ২৩০ টি নোটিশ এসেছে। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকে রয়েছে হিয়ারিং। অভিযোগ,গত ১১ তারিখ বিএলও হাতে নোটিশ পেলেও কাউকে কিছু জানায়নি। স্থানীয় এক চায়ের দোকানে নোটিশের তালিকা দিয়ে আসে। বেশিরভাগ মানুষ নোটিশের কথা জানতে পারেনি।

হেয়ারিং এর একদিন আগে চায়ের দোকানে বসে নোটিশ দেওয়া শুরু করলে মানুষ প্রতিবাদ করে। বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেওয়ার কথা বললে বিএলও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বচসায় জড়িয়ে পড়েন। এরপর তাকে ঘিরে গ্রামবাসীরা তুমুল বিক্ষোভ দেখায়। বিষয়টি কমিশনের নজরে আনা হয়েছে।এসআইআর ফর্ম যেরকম বি এল ওদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া নির্দেশ ছিল এবং সেখান থেকে সংগ্রহ করার বিজ্ঞপ্তি ছিল ঠিক একইভাবে যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের সেই নোটিশ বাড়ি বাড়ি পৌঁছানোর নির্দেশিকা রয়েছে।

কিন্তু হরিশ্চন্দ্রপুরের বিএলও(BLO Harishchandrapur) নবাবুদ্দিন সেই নির্দেশ মানছেন না। চায়ের দোকানে বসে তিনি শুনানির নোটিশ কাউকে কাউকে দিচ্ছেন। এতেই ক্ষুব্ধ ওঠেন গ্রামবাসীরা। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। ওই গ্রামে এমন অনেকে নামে নোটিশ এসেছে শুনানির যারা অন্য রাজ্যে কাজ করেন। তারা যদি নোটিশ না পায় তাহলে তারা কিভাবে শুনানি কেন্দ্রে হাজির হবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫