সবংয়ে ঐতিহ্যবাহী শীতলা মন্দিরে দুঃসাহসিক চুরি, দেবীর প্রণামীর টাকা-সোনার গহনা নিয়ে চম্পট

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ভেমুয়ার নীলোট গ্রামের একটি শীতলা মন্দিরের চরম ভাঙচুর চালানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশি কার্যকলাপ পশ্চিমবঙ্গেও! ২০২৪ সালের জুলাই-অগস্টে সরকার বিরোধী আন্দোলনের সময় প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশ শাসন করছে মোল্লা ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই সরকার গঠনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে। তাণ্ডব চালানো হচ্ছে হিন্দু মন্দিরগুলিতে। দেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে। ইসলামি জঙ্গিদের তাণ্ডবে আতঙ্কে রয়েছেন সে দেশের হিন্দুরা। ঠিক একই রকম প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গেও। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ভেমুয়ার নীলোট গ্রামের একটি শীতলা মন্দিরের চরম ভাঙচুর চালানো হয়েছে। তালা ভেঙে দুঃসাহসিক তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। গ্রামবাসী দের কথায়, এই মন্দিরটি গ্রামের একটি ঐতিহ্যবাহী ও জাগ্রত মন্দির।

সেখানে এমন চুরির ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল প্রতিদিনের মতোই মন্দিরে পুজো শেষে রাতে তালা বন্ধ করে দেওয়া হয়। সেখান থেকে বেরিয়ে আসেন মন্দির কর্তৃপক্ষ। এরপর গভীর রাতে মন্দিরের দরজার তালা ভেঙে কয়েকজন দুষ্কৃতী মন্দিরের ভিতরে প্রবেশ করেন। এরপর তাঁরা মায়ের গর্ভগৃহে ঢুকে প্রতিমার মাথার মূল্যবান রুপোর চূড়া, একাধিক স্বর্ণালঙ্কার এবং অন্যান্য অলঙ্কার চুরি করে পালিয়ে যান বলে অভিযোগ। শুধু তাই নয়, মন্দিরের ভিতরে রাখা প্রণামী বাক্স ভেঙে লুটপাট চালিয়েছে চোরের দল। সমস্ত নগদ টাকা নিয়ে নিয়ে চম্পট দিয়েছে। পরদিন মন্দিরে চুরির বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। গ্রামবাসীদের নিজস্ব প্রচেষ্টায় তিলে তিলে গড়ে উঠেছিল। এই মন্দির তৈরির পেছনে অনেকের অক্লান্ত পরিশ্রমের টাকা রয়েছে। সেই মন্দিরে চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন এলাকার বাসিন্দারা। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। গ্রামবাসীদের বক্তব্য, শীতলা মন্দিরটি তাঁদের ভক্তি ও বিশ্বাসের প্রধান কেন্দ্র।

সেই পবিত্র স্থান থেকে চুরির ঘটনা তাঁরা কোনভাবেই মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই মন্দির কমিটির পক্ষ থেকে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তৎপর সবং থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, পুলিশ দ্রুত তদন্ত শেষ করে দোষীদের চিহ্নিত করুক এবং চুরি যাওয়া অলঙ্কার উদ্ধার করুক। একজন স্থানীয় জানিয়েছেন, ‘চেনাশোনা ব্যক্তি ছাড়া এই ঘটনা ঘটানো সম্ভব নয়। আমরা চাই দোষীদের খুঁজে বের করা হোক এবং অভিযুক্তদের গ্রেফতার করা হোক। গহনা উদ্ধার করা হোক। গ্রামের মধ্যে জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে চুরি হয়, ফাঁকা জায়গা থাকলে মেনে নিতাম। ঠাকুর যেন তাঁদের উপযুক্ত শাস্তি দেয়।’

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫