শীতের ঠাণ্ডা জলে কাপড় কাচতে, বাসন ধুতে জমে যায় হাত? এই উপায়ে গরম রাখুন তালু

Share:

নিজস্ব প্রতিনিধি: কনকনে ঠাণ্ডা বলে তো কাজ আর থেমে থাকে না। সংসারে খাওয়া-দাওয়া বাসন ধোয়া সব কাজই করতে হয়। সেই শীতে সবচেয়ে বেশি কঠিন কাজ হল কাপড় কাচা ও বাসন ধোয়া। কারণ এগুলি জল ছাড়া হয় না। শীতে জলের কাজ মানেই সবচেয়ে কঠিন কাজ। কারণ সবসময় গরম জল করে এই কাজ করা সম্ভব হয় না। ঠাণ্ডা জলে বাসন ধুতে, কাপড় কাচতে গেলে হাত কনকন করে। জমে যায়। হাতে কোনও সাড় পাওয়া যায় না, আঙুল বেঁকে যায়।  কীভাবে জল ঘেঁটেও হাত গরম রাখবেন জেনে নিন উপায়। 

হাতে গ্লভস পরে নিন

গ্লভস পরে  বাসন মাজা, ঘর মোছা, কাপড়জামা কাচার কাজ করুন। এটাই সবচেয়ে কার্যকরী উপায়। এতে   ঠান্ডা জল  সরাসরি ঘাঁটতে হবে না। ঠাণ্ডা কম লাগবে   

ময়েশ্চারাইজার  মাখুন 

কাজ শেষ হলেই দু’হাতে হ্যান্ড ক্রিম মাখুন। ময়েশ্চারাইজার চামড়ায় দ্রুত আর্দ্রতা ফিরিয়ে আনবে।   ময়েশ্চারাইজার মেখে দু’হাত ঘষলে হাতের তালু তাড়াতাড়ি গরম হবে। 

হাতে তেল মাখুন 

ঠান্ডা জলে কাজ করার আগে হাত  তেল মাখুন। সর্ষের তেল বা নারকেল তেল মাখতে পারেন। এতে হাতের চামড়া শুষ্ক হবে না এবং জলের বেশিক্ষণ হাতে থাকবে না । তাতে ঠাণ্ডা কম লাগবে। সাবানের ক্ষার থেকেও ত্বককে রক্ষা করা যাবে। 

কাজ শুরুর আগে হাত গরম
ঠাণ্ডা জলে কাপড় কাচা, বাসন মাজার   আগে হাত দু’টো গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে। ঠাণ্ডা জলের কাজ করার সময়ে হাত খুব ঠান্ডা হয়ে যাবে না। 

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন