Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিবিআই গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট

বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। গত ২ মে বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চাষ করার মাঠে খুন করা হয় বলে পরিবারের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই রিপোর্ট বানায় মানবাধিকার কমিশন। যার তদন্তে গিয়ে সিবিআই সেই মামলার প্রেক্ষিতে বেশ কয়েক জন অভিযুক্ত গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ করা হয় ইলামবাজারে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সহ বহু তৃণমূল নেতাকে। যার পরেই জিজ্ঞাসাবাদের তালিকায় নাম আসে অনুব্রত মণ্ডলের। সেই মামলায় দু’দফায় জেরার জন্য ডেকে পাঠায় সিবিআই। শারীরিক অসুস্থতার জন্য যেতে পারেন নি বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।

আর সেই মামলায় গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। তিনি আদালতে আর্জি জানিয়েছেন, তদন্তে সিবিআইকে সমস্ত রকম সহায়তা করতে তৈরি। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়। এছাড়াও তাঁর বয়স হয়েছে, শারীরিক ভাবে অসুস্থ। তাই জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর অফিসে যেতে পারবেন না। সিবিআই চাইলে জেরার জন্য তাঁর বাড়িতে বা দলীয় কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করতেই পারেন। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের