প্রেক্ষাগৃহে মুক্তির ১ সপ্তাহের মধ্যেই ছোটপর্দায় ‘কীর্তনের পর কীর্তন’, নিয়ম ভাঙার কারণ কী?

নিয়ম ভাঙবেন না বলেই সিঙ্গল স্ক্রিনে ছবিমুক্তি দিয়েছিলেন। কারণ ছবিটি অশোকা, মিনার, বিজলি, প্রিয়াতে মুক্তি পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়পর্দায় মুক্তির এক সপ্তাহ পরেই ছোটপর্দায় মুক্তি পাচ্ছে ‘কীর্তনের পর কীর্তন’। সাধারণত, কোনও সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির বেশ কয়েক মাস টিভির পর্দায় দেখা দেয়। যদিও এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে মুক্তির দিনেই সিনেমা হাতের মুঠোয় চলে আসে মোবাইল ফোনের মাধ্যমে। তবে যাঁরা নেট মাধ্যমে ছবি দেখায় অভ্যস্ত নন, তাঁরা ছোটপর্দায় সিনেমা দেখার জন্যে অপেক্ষায় থাকেন। যাই হোক, সাতদিন আগে মুক্তি পেয়েছে অভিমন্যু মুখোপাধ্যায় এর ‘কীর্তন’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘কীর্তনের পর কীর্তন’, রবিবার সেই ছবি দেখা যাবে স্টার জলসার পর্দায়। এমনিতে মাল্টিপ্লেক্সে ছবি মুক্তির আট সপ্তাহের মধ্যে সেই ছবি ছোটপর্দায় দেখানোর নিয়ম নেই।

কারণ একটাই, যদি ছোটপর্দায় বা ওয়েব প্ল্যাটফর্মে ওই ছবি দেখার সুযোগ পেয়ে যান দর্শকরা, তাহলে কেউ সিনেমায় যাবেন না, এতে হলমালিক দের ক্ষতি। কিন্তু ‘কীর্তনের পর কীর্তন’-এর প্রযোজক নীলরতন দত্ত সেই নিয়ম মানলেন না কেন? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে। এই বিষয়ে নীলরতন দত্ত জানিয়েছেন, নিয়ম ভাঙবেন না বলেই সিঙ্গল স্ক্রিনে ছবিমুক্তি দিয়েছিলেন। কারণ ছবিটি অশোকা, মিনার, বিজলি, প্রিয়াতে মুক্তি পেয়েছে। তাই স্ক্রিঙ্গল স্ক্রিনে ছবিমুক্তি নিয়ে বিশেষ কোনও নিয়ম নেই। তাই এটি কোনও অনৈতিক কাজ নয়। তাড়াতাড়ি স্যাটেলাইটে দেখানোর ব্যবস্থা করার কারণ, ছবিটি যাতে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছতে পারে।

এরপর পরিচালক ছোটপর্দায় বেশি সংখ্যক দর্শক প্রসঙ্গে বলেন, ‘কীর্তন’ ফ্র্যাঞ্চাইজি মুলত মধ্যবিত্ত বাঙালির ঘরের গল্প অবলম্বনে তৈরি। শ্বশুর আর বৌমার মধ্যে নিত্য লাঠালাঠি, সেই বৌমা-ই দায়িত্ব নিয়ে শ্বশুরমশাইয়ের বিয়ে দিচ্ছে! যেটা সামাজিক জীবনের গল্প। মানুষের কাছাকাছি তাড়াতাড়ি পৌঁছতে পারবে। তাই এই ছবি সাত তাড়াতাড়ি ছোট পর্দায় মুক্তির ব্যবস্থা করা হয়েছে। যে চরিত্রে দুটিতে অভিনয় করছেন, পরান বন্দ্যোপাধ্যায়, অরুণিমা ঘোষ। পরান বন্দোপাধ্যায়ের স্ত্রীর ভূমিকায় আছেন লাবণী সরকার। অরুণিমার স্বামী হয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। এই ছবিটি আদ্যোপান্ত হাসির ছবি। তাই তিনি বিশ্বাস করেন ছবিটি বাঙালির মুখে হাসি ফোটাবে। নীলরতনের আরও যুক্তি, এই মুহূর্তে প্রেক্ষাগৃহে গিয়ে বাংলা ছবি দেখেন না অনেকেই। তাই তিনি চান ছবিটি ঘরে বসেই দর্শক দেখবেন। এর আগে কীর্তনের সিরিজটি ৫০ লাখ ছোটপর্দার দর্শক দেখেছিল। তাই তাঁর বিশ্বাস, এবার দর্শকের সংখ্যাটা কোটিতে পৌঁছবে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক