বেলডাঙায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, চলছে ট্রেন ও বাস, পুলিশের রুট মার্চ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি , বেলডাঙা: মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে রবিবার দুপুরের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। রবিবার দুপুরে বেলডাঙাতে(Beldanga) পুলিশকে রুট মার্চ করতে দেখা গেছে। নতুন করে আর গোলমাল এর কোন খবর পাওয়া যায়নি ওই এলাকা থেকে। রবিবার সকাল থেকে ওই শাখায় ট্রেন চলেছে স্বাভাবিক। দুপুর থেকে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় বেলডাঙা। অভিযোগ ছিল পেশায় ফেরিওয়ালা আলাউদ্দিনকে খুন করে বাড়াবাড়িতে তার দেহ ঝুলিয়ে দেওয়া হয় তারপরে ভাঙচুর শুরু হয় পুলিশের গাড়িতে।

গত দুদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আক্রমণ করা হয়। শনিবার অশান্তিতে ইন্ধন দেওয়া এবং ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করার পর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসে ওই এলাকায়। বেলডাঙার ছাপাখানা মোড়,বড়ুয়া মোড় , পাঁচ রাহা মোড় এইসব গুরুত্বপূর্ণ এলাকাতে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। চলছে রুট মার্চ। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার সনি রাজ নিজে রবিবার থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। কোথাও জমায়ের দেখলে তিনি সরিয়ে দেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে শিয়ালদহ লালগোলা শাখায়(Lalgola Section) আপ ও ডাউন লাইনে রবিবার সকাল থেকে ট্রেন নির্দিষ্ট সময় চলছে। ১২ নম্বর জাতীয় সড়কেও কোন অবরোধ নেই, বিক্ষোভ নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে। বহরমপুর গামী অটো ও ট্রেকার চলাচল শুরু হওয়ায় গন্তব্যস্থলের দিকে যেতে পারছেন নিত্যযাত্রীরা।

এলাকাবাসীরাও ধীরে ধীরে ঘরের বাইরে বের হচ্ছেন। দোকানপাট খুলেছে। দুপুর থেকে বাস চলাচল করছে। বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানিয়েছেন, বিভিন্ন সিসিটিভির ও ভিডিও ফুটেজ দেখে সমাজ মাধ্যম থেকে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। যাদের ধরা হয়েছে তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট ও ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা এইসব অপরাধের দরুন একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হচ্ছে ।কাউকে ছাড়া হবে না। এর পাশাপাশি রেজিনগরেও দোকানপাট বাজার রবিবার সকাল থেকে খুলেছে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে যাতে নতুন করে কোন গোলমাল না হয় তাই সর্বত্র পুলিশ নজরদারি চালাচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশি টহলদারি চলছে।জেলার পুলিশ সুপার জানিয়ে দিয়েছেন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নজরদারি অব্যাহত আছে। যারা গোলমাল করেছে তারা সকলেই ধরা পড়বে।

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!